শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

হারবাংয়ে থামানো যাচ্ছেনা অবৈধ বালি উত্তোলন

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ১৬ আগস্ট ২০২৩
0 0
হারবাংয়ে থামানো যাচ্ছেনা অবৈধ বালি উত্তোলন
0
SHARES
348
VIEWS
Share on FacebookShare on Twitter

বালিখেকোদের কাছে হারবাং ছড়াখালটি যেন সোনার হরিণ। চকরিয়া উপজেলা প্রশাসন কর্তৃক একাধিকবার অভিযান পরিচালনা করে আসলেও কিছুতেই থামানো যাচ্ছে না বালিখেকোদের অবৈধ বালি উত্তোলন।

উল্টো অভিযান করে একটি মেশিন জব্দ করলে, বালিখেকোরা ২ঘন্টা পর ফের একই জায়গায় ২টি শ্যালোমেশিন বসিয়ে বালি উত্তোলন করে। যা এক প্রকার প্রশাসন ও চলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সামিল।

আর এসব অবৈধ বালি উত্তোলনের কারণে ছড়াখালের তীরবর্তী কৃষকদের আবাদী জমি বিলীন হচ্ছে ছড়াখালের গর্ভে। সেই সাথে এসব আবাদী জমি বিলীন হওয়ায় নাব্যতা হারাচ্ছে ছড়াখালটি এবং ধ্বংস হচ্ছে মৎস্য প্রজনন ব্যবস্থা।

সরেজমিন, হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ৮নং ওয়ার্ড এলাকায় গেলে দেখা যায়, সাবান ঘাটা, সামাজিকপাড়া, কোরবানিয়াঘোনা ও করমমুহুরীপাড়া এলাকার স্কুল-মাদ্রাসা ও কলেজপড়ুয়া ছাত্র-ছাত্রীসহ অন্তত ১০ হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তাটির বেহাল অবস্থা। এক প্রকার বলতে গেলে চাষাবাদ ছাড়াই রাস্তার মধ্যখানে করা যাবে ধানের চাষ।

আর এ রাস্তাটির এমন বেহাল অবস্থা হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে অবৈধভাবে বালিখেকোদের নেতৃত্বে উত্তোলনকৃত বালিগুলো বড় বড় ডাম্পার ট্রাক দিয়ে পরিবহন করা।

অন্তত ৮/১০টি বড় বড় ডাম্পার ট্রাকের মাধ্যমে প্রতিদিন ২০০ গাড়ি বালি পরিবহন করা হয় এ গ্রামীণ সড়কটি দিয়ে। যার কারণে সড়কটি কাদায় পরিপূর্ণ হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। এছাড়াও এ অবৈধ বালি উত্তোলনের কারণে বাংলাদেশ সরকারের মেগা প্রজেক্টও ধ্বংস করছে এসব বালিখেকোরা।

উত্তর হারবাং ৮নং ওয়ার্ডের দরগাহ গেইট দিয়ে পূর্বপাশে যে সড়কটি আছে তার মধ্যখানে ছড়াখালের উপর দিয়ে রয়েছে একটি ব্রীজ। আর এ ব্রীজের নিচ থেকেই বালিখেকোরা উত্তোলন করে যাচ্ছে বালি। এভাবে অবৈধভাবে ব্রীজের নিচ থেকে বালি উত্তোলন চলতে থাকলে যেকোন মূহুর্তে ব্রীজটি ছড়াখালের উপর ধসে পড়তে পারে।

এদিকে, এসব বালি কে বা কারা উত্তোলন করতেছে তা জানতে স্থানীয় এলাকাবাসীর সাথে সাংবাদিকরা কথা বলার চেষ্টা করলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, বেলাল উদ্দিন ও আলমগীর নামক ২জন ব্যক্তির নেতৃত্বে সংঘবদ্ধ একটি সিন্ডিকেট এসব বালি উত্তোলন করছেন। বেলাল উদ্দিন দিনে একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করলেও রাতে মেতে উঠেন পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড বালি উত্তোলনে। যার কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় এলাকাবাসীকে। এমন ভোগান্তি থেকে রেহাই পেতে এসময় তারা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এদিকে, এসব অবৈধ বালি উত্তোলনের বিষয়ে হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজের কাছে জানতে চাইলে তিনি জানান, আমার ইউনিয়নে এখন প্রায় বালি উত্তোলন বন্ধ রয়েছে। তবে আমার অগোচরে উত্তর হারবাংয়ে কে বা কারা বালি উত্তোলন করতেছে তা জেনে শীঘ্রই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমানের সাথে অবৈধ বালি উত্তোলনের বিষয়ে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অপরদিকে, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, অবৈধভাবে ব্রীজের নিচে থেকে কিংবা সড়ক ব্যবস্থা ধ্বংস করে বালি উত্তোলনের জন্য কাউকে অনুমোদন দেওয়া হয়নি। অতিশীঘ্রই সমূহস্থানে অভিযান পরিচালনা করে অবৈধ বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

শোক দিবসে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের পক্ষ থেকে এতিমদের খাবার বিতরণ

Next Post

জঙ্গি হামলার দেড়যুগ পূর্তি, জঙ্গী বিরোধী ক্যাম্পেইন অব্যাহত রাখতে হবে

Next Post

জঙ্গি হামলার দেড়যুগ পূর্তি, জঙ্গী বিরোধী ক্যাম্পেইন অব্যাহত রাখতে হবে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB