শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় সাঈদীর গায়েবানা জানাযা: তিনটি মামলায় অজ্ঞাতনামাসহ আসামি ৮ হাজার

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
বুধবার, ১৬ আগস্ট ২০২৩
0 0
0
SHARES
325
VIEWS
Share on FacebookShare on Twitter

সাঈদীর গায়েবানা জানাযা ঘিরে চকরিয়ায় পুলিশের উপর হামলা, সরকারি গাড়ি ভাংচুর ও একজন নিহতের ঘটনায় দেড়শত জনের নামোল্লেখ করে তিনটি মামলায় অজ্ঞাতনামা আসামি ৮ হাজার, আওয়ামী লীগের শান্তি সমাবেশ মিছিল অনুষ্ঠিত

জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযা নামাজ পড়া নিয়ে কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মী ও বিক্ষুব্ধ জনতার সংর্ঘষ গোলাগুলির ঘটনায় অবশেষে চকরিয়া থানায় পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে।

বুধবার বিকালে চকরিয়া থানার এসআই মোহাম্মদ আল ফোরকান বাদি হয়ে পুলিশের কর্তব্য কাজে বাঁধা দিয়ে তাদের উপর হামলার অভিযোগে একটি (পুলিশ এসল্ট) মামলা এবং হামলার সময় পুলিশ ও চিকিৎসকের সরকারি গাড়ি ভাংচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করেছেন।

দুইটি মামলার এজাহারে ৭৫ জন করে ১৫০ জনকে এজাহারনামীয় এবং দুই থেকে তিন হাজার করে দুটি মামলায় ৬ হাজার মানুষকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অন্যদিকে সংর্ঘষের সময় গোলাগুলিতে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবদুল বারীপাড়ার বাসিন্দা ফোরকানুর রহমান (৫৫) নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় তাঁর স্ত্রী নুরুচ্ছাফা বেগম বাদি হয়ে বুধবার বিকালে চকরিয়া থানায় দুই হাজার দুইশ অজ্ঞাতনামা মানুষকে আসামি করে একটি হত্যা মামলা রুজু করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ।

জানা গেছে, মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযা নামাজ ঘিরে সংর্ঘষের ঘটনায় চকরিয়া থানায় আলাদাভাবে তিনটি মামলা রুজু করা হলেও পুলিশ গতকাল পর্যন্ত কোন আসামিকে আটক করেছে এমন তথ্য নিশ্চিত করতে পারেননি।

জানা গেছে, আগেরদিন মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযা নামাজ পড়তে বাঁধা দিতে এসেছে এমন গুজবের জের ধরে কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরের চিরিঙ্গা বায়তুশ শরফ সড়কে পুলিশের একটি পিকআপ গাড়ি ও হাসপাতালের টিএইচও ডাঃ শোভন দত্তের সরকারি গাড়িতে হামলার ঘটনা ঘটে।

এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ছুঁড়ে মারা ইট পাটকেলের আঘাতে চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ সহ পুলিশের পাঁচ সদস্য আহত হন।

হামলার ঘটনার একপর্যায়ে মুখোশধারী কিছু লোক এসে ঘটনাস্থলে সংঘর্ষে জড়ালে গোলাগুলির ঘটনা ঘটে।

এসময় জানাযার নামাজ পড়ে ফেরার পথে ফোরকানুর রহমান নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহত ফোরকানুর রহমান চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবদুল বারীপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, হামলার ঘটনায় পুলিশের এসআই মোহাম্মদ আল ফোরকান বাদি হয়ে দুটি মামলা ও নিহতের স্ত্রী নুরুচ্ছাফা বেগম বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে বুধবার বিকালে চকরিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করেছেন।

থানা পুলিশ রুজু করা তিনটি মামলায় কত মানুষকে আসামি করা হয়েছে খোলাসা করেনি।

তবে পুলিশের একটি সুত্র জানিয়েছেন, এসআই মোহাম্মদ আল ফোরকান বাদি হয়ে করা দুটি মামলার মধ্যে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৭৫ জন ও পুলিশ এসল্ট মামলার এজাহারে ৭৫ জনের নামোল্লেখ করে মোট ১৫০ জন এবং দুইটি মামলায় দুই থেকে তিন হাজার করে মোট ৬ হাজার মানুষকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অপরদিকে নিহতের স্ত্রী নুরুচ্ছাফা বেগম বাদি হয়ে রুজু করা হত্যা মামলায় দুই হাজার থেকে ২২০০ মানুষকে অজ্ঞাতনামা দেখানো হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জেপি দেওয়ান বলেন, নিষেধ করা সত্ত্বেও স্থান পরিবর্তন করে গায়েবানা জানাজা পড়ে। পরে মিছিল নিয়ে পৌরশহরের সহাসড়কে পুলিশের উপর হামলা চালায়। ভাংচুর করা হয় পুলিশ, হাসপাতালের টিএইচও ডাঃ শোভন দত্তের সরকারি গাড়ি। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইউএনও জেপি দেওয়ান আরও বলেন, ময়নাতদন্ত শেষে বুধবার বিকাল দুইটায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকাল আড়াইটায় নামাজে জানাজা শেষে নিহতের দাফন সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ঘটনার পর বুধবার চকরিয়ার সার্বিক পরিস্থিতি তুলনামূলক ভালো রয়েছে। তবে, যেকোনো ধরণের পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সজাগ রয়েছে। পাশাপাশি র্যাব পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

এদিকে বুধবার বিকাল চারটায় চকরিয়া উপজেলা সদরে আওয়ামী লীগের উদ্যোগে জামায়াত বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এরআগে স্থানীয় এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলমের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর স্থানীয় কাজী মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়েছে শান্তি সমাবেশ।

চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ওয়ালিদ মিল্টন, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আলমগীর, হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোছাইন চৌধুরী, সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর। এছাড়াও শান্তি সমাবেশে চকরিয়া উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Previous Post

পেকুয়ায় সাঈদীর গায়েবানা জানাজায় পুলিশের ওপর হামলায় মামলা, আসামি ২১৫১ জন

Next Post

সাঈদীর জানাজাকে কেন্দ্র করে কক্সবাজারে সহিংসতায় মামলা, আসামী ১২ হাজার

Next Post

সাঈদীর জানাজাকে কেন্দ্র করে কক্সবাজারে সহিংসতায় মামলা, আসামী ১২ হাজার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB