শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

সাঈদীর জানাজাকে কেন্দ্র করে কক্সবাজারে সহিংসতায় মামলা, আসামী ১২ হাজার

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ১৬ আগস্ট ২০২৩
0 0
0
SHARES
339
VIEWS
Share on FacebookShare on Twitter

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত জামায়াতে ইসলামের নেতা দেলওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কক্সবাজারের বিভিন্ন স্থানে সংঘাতের ঘটনায় ছয়টি মামলা হয়েছে। এসব মামলায় ৪৬৬ জনের নাম উল্লেখসহ ১১ হাজার ৯০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার দেখায়নি পুলিশ।

বুধবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে মামলাগুলো দায়েরের বিষয় নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. মাহাফুজুল ইসলাম।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, ছয়টি মামলায় পাঁচটির বাদী পুলিশ। এর মধ্যে কক্সবাজার সদর থানায় একটি, চকরিয়া থানায় দুটি ও পেকুয়া থানায় দুটি। এগুলো হয়েছে বিশেষ ক্ষমতা আইন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে। আরেকটি হত্যা মামলা করেছেন চকরিয়া উপজেলায় সংঘর্ষে নিহত মোহাম্মদ ফোরকানের স্ত্রী নুরুচ্ছফা। চকরিয়া থানায় তার করা মামলায় কারও নাম নেই। তবে অজ্ঞাতপরিচয় আসামি ২ হাজার ৫০০ জন। বাকি ৯ হাজার ৪০০ আসামি পুলিশের করা পাঁচটি মামলার।

এসপি মাহাফুজুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে কক্সবাজার সরকারি কলেজের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান জামায়াত সমর্থকরা। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া হয়। জামায়াত সমর্থকরা পুলিশের ওপর হামলা করে। বিভিন্ন জিনিস ভাঙচুর করে। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় ১৬ জনের নাম উল্লেখ করে ২ হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করে পুলিশ মামলা করেছে।

এই মামলার বাদী ও আসামিদের নাম প্রকাশ করতে রাজি নন এসপি মাহাফুজুল।

তবে কক্সবাজার সদর থানা সূত্রে জানা যায়, কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহ নেওয়াজ বাদী হয়ে মামলাটি করেছেন।

এসপি জানান, চকরিয়ায় সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এর মধ্যে দুই মামলার বাদী পুলিশ। আরেকটির বাদী সংঘর্ষে নিহত ফোরকানের স্ত্রী নুরুচ্ছফা। এটি হত্যা মামলা। পুলিশের দুই মামলায় নাম উল্লেখ করা ৭৪ জনসহ ২ হাজার ৫০০ জন করে অজ্ঞাত আসামি ৫ হাজার। ফোরকানের স্ত্রীর করা মামলায় কারও নাম নেই। আজ্ঞাত আসামি ২ হাজার ৫০০ জন।

এই থানায় হওয়া পুলিশের মামলার বাদীর পরিচয় এসপি জানাতে অস্বীকৃতি জানালেও থানা সূত্রে জানা যায়, মামলা দুটি করেছেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আল ফোরকান।

এসপি মাহাফুজুল জানান, পেকুয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। এতে ১৫১ জনের নাম উল্লেখ করে ১ হাজার ১০০ জন করে ২ হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার জানান, থানার উপপরিদর্শক (এসআই) মুফিজুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেছেন।

পেকুয়া থানা সূত্রে জানা যায়, মামলা দুটিরই প্রধান আসামি করা হয়েছে পেকুয়া সদর জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জুকে। এ ছাড়া পেকুয়া উপজেলা জামায়াতের আমির আবুল কালাম ও বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদির নাম রয়েছে।

Previous Post

চকরিয়ায় সাঈদীর গায়েবানা জানাযা: তিনটি মামলায় অজ্ঞাতনামাসহ আসামি ৮ হাজার

Next Post

শোক দিবসে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের পক্ষ থেকে এতিমদের খাবার বিতরণ

Next Post
শোক দিবসে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের পক্ষ থেকে এতিমদের খাবার  বিতরণ

শোক দিবসে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের পক্ষ থেকে এতিমদের খাবার বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB