শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ঈদগাঁওতে সড়ক, সাইক্লোন সেল্টার ও বাজারসেট উদ্বোধন কারলেন এমপি কমল

নীতিশ বড়ুয়া, রামু থেকে by নীতিশ বড়ুয়া, রামু থেকে
বুধবার, ২৬ জুলাই ২০২৩
0 0
ঈদগাঁওতে সড়ক, সাইক্লোন সেল্টার ও বাজারসেট উদ্বোধন কারলেন এমপি কমল
0
SHARES
322
VIEWS
Share on FacebookShare on Twitter

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলায় ২টি সড়ক, ২টি সাইক্লোন সেল্টার ও ১টি বাজার সেট উদ্বোধন করেছেন।

বুধবার (২৬ জুলাই) বিকালে তিনি ঈদগাঁও এলাকায় পৌঁছলে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। পরে তিনি নেতৃবৃন্দকে সাথে নিয়ে ঈদগাঁও উপজেলার পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার নির্মাণ, ইসলামপুর খানঘোনা সড়ক,পোকখালী সিকদারপাড়া সড়ক, ঈদগাঁও বাজারে ৪তলা বিশিষ্ট ভবন উদ্বোধন করেন। এসময় তিনি এলাকার সাধারণ জনগনের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন এবং পথসভায় বক্তব্য রাখেন।

কক্সবাজার- ৩ আসনের সংসদ সদস্য
সাইমুম সরওয়ার কমল বলেছেন, বিএনপি সন্ত্রাসী কর্মকান্ডের পুনরাবৃত্তি ঘটানোর চক্রান্ত শুরু করেছে। তারা অতীতেও যানবাহন, সরকারি-বেসরকারি অফিস, মানুষের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছিল।

তারা আবারও দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। জাতীয় নির্বাচন আসলেই আন্দোলনের নামে দেশে জ্বালাপোড়াও কর্মসূচি দেয়। দেশের শান্ত পরিবেশে কোন ধরনের সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করলে জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ তা মোকাবেলা করবে।

সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে লুটপাট শুরু করে, সাধারণ মানুষের উন্নয়নের কথা চিন্তা না করে নিজেদের উন্নয়নে ব্যস্ত হয়ে পড়ে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গ্রামের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন ঈদগাঁও এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রানের দাবি ছিল ঈদগাঁওকে উপজেলা ও থানায় রূপান্তর করা। আমরা এলাকার মানুষের দাবি পূরণ করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন এই এলাকার অনেকেই ক্ষমতায় ছিল তারা একটি রাস্তাও করতে পারেনি। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে গ্রামে অভূতপূর্ব উন্নয়ন কাজ করেছেন।

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামীতেও জননেত্রী শেখ হাসিনার সাথে থাকার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান এমপি কমল এ সময় ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, কক্সবাজার জেলা পরিষদ সদস্য আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির হিমু, হুমায়ুন তাহের হিমু, উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকু ও উপজেলা- ইউনিয়ন যুবলীগের সভাপতি- সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

Previous Post

সরেজমিন প্রতিবেদন: চকরিয়া বেতুয়া বাজারে শেফায়েত খুনের নেপথ্যে

Next Post

রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অপহরণ, মুক্তিপণের নেপথ্যে কি সশস্ত্রগোষ্ঠী?

Next Post
রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অপহরণ, মুক্তিপণের নেপথ্যে কি সশস্ত্রগোষ্ঠী?

রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অপহরণ, মুক্তিপণের নেপথ্যে কি সশস্ত্রগোষ্ঠী?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB