শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ইয়াবা পাচারের মামলায় শ্যালক-দুলাভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি by কক্সবাজার প্রতিনিধি
সোমবার, ১০ জুলাই ২০২৩
0 0
ইয়াবা পাচারের মামলায় শ্যালক-দুলাভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
0
SHARES
313
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারে ইয়াবাপাচার মামলায় শ্যালক ও দুলাভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত; এসময় প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর করে সাজার আদেশও দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় দেন বলে জানান কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

সাজাপ্রাপ্ত আসামিরা হল- পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পূর্ব উজানটিয়া এলাকার রমিজ উদ্দিন এবং চকরিয়া উপজেলার বদরখালী এলাকার ওয়াইজ উদ্দিন। সম্পর্কে তারা পরস্পর শ্যালক ও দুলাভাই।

মামলার নথির বরাতে ফরিদুল বলেন, গত ২০২১ সালের ৯ আগস্ট রাতে র্যাব-৭ চট্টগ্রামের একটি দল বাঁশখালী উপজেলায় অবস্থান করছিল। এসময় দলটির সদস্যরা খবর পায় পেকুয়া উপজেলার পূর্ব উজানটিয়া এলাকায় জনৈক মাদক কারবারির বাড়ীতে পাচারের উদ্দেশ্যে ইয়াবার বড় একটি চালান মজুদ করেছে।

এতে র্যাব সদস্যরা সন্দেহজনক বাড়ীটি ঘিরে ফেললে উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ২ জনকে আটক করা হয়। পরে বাড়ীতে্তল্লাশী চালিয়ে পাওয়া যায় ১ লাখ ১১ হাজার ৯০০ টি ইয়াবা।

এ ঘটনায় পরদিন ১০ আগস্ট র্যাবের এক সদস্য বাদী হয়ে পেকুয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন।

পরে গত ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তকারি কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশীট) জমা দেন। এরপর আদালত গত ২০২২ সালের ২৭ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জগঠন) করেন।

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, সোমবার মামলার রায় ঘোষণার পূর্ব নির্ধারিত দিন ধার্য ছিল। এতে বিচারক দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ এবং প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন। এসময় জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সাজার আদেশও দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান ফরিদুল।

Previous Post

কক্সবাজারে ছিনতাই হওয়া ১৬ ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা উদ্ধার

Next Post

টেকনাফে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

Next Post
টেকনাফে  অস্ত্রসহ ৩ ডাকাত  আটক

টেকনাফে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB