শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজারে ছিনতাই হওয়া ১৬ ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা উদ্ধার

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
সোমবার, ১০ জুলাই ২০২৩
0 0
0
SHARES
308
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী থেকে ছিনতাই হওয়া ১৬ দশমিক ৪৭ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ ১ হাজার টাকা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত চার আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে চট্টগ্রাম শহর ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার সন্ধ্যা ৭ টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, কক্সবাজার শহরের বড়বাজার এ. ছালাম মার্কেটের তরুলতা জুয়েলার্সের মালিক মিশু দে এবং তাঁর কারিগর সৌরভ ধর গত ২৩ জুন বিকেলে ঈদগাঁও বাজার থেকে স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রির নগদ টাকাসহ সিএনজি চালিত অটোরিকশা যোগে শহরে ফিরছিলেন।

পথিমধ্যে সদরের চৌফলদন্ডী ইউনিয়নের ঘোনারপাড়া বটতলী এলাকায় কয়েকজন সন্ত্রাসী অতর্কিত হামলা করে ৩২ ভরি স্বর্ণ ও নগদ ১১ লক্ষ টাকা ছিনতাই করে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

মো. আবু সালাম চৌধুরী আরও বলেন, বিষয়টি র‌্যাবের নজরে আসার পর ঘটনায় জড়িত চক্রটিকে গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে র‌্যাব-১৫ এর একটি দল এজাহারনামীয় ৩নং আসামি জাহেদকে রোববার রাতে চট্টগ্রাম শহরের পাহাড়তলী এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহেদ জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের ঘটনায় শাহেদ, রাসেল, রবি এবং ফরহাদসহ মোট ৫ জন জড়িত থাকার তথ্য দেয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাসেল, রবি ও ফরহাদকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের ঘোনার পাড়া এলাকার রমজান আলীর ছেলে জাহেদ (২৭),একই এলাকার জাফর আলমের ছেলে মো. ফাহাদ(৩০), ঈদগাঁও উপজেলার সওদাগর পাড়া এলাকার নুর আলমের ছেলে মোঃ রাসেল (২৪), ও রামু উপজেলার রাজারকুল এলাকার খেতিস ধরের ছেলে রবি ধর (৩৫)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন,জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছে দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের অনুসরণ করে আসছিল এবং আসামী রবি ধর মূলত ওই ঘটনার তথ্যদাতা হিসেবে কাজ করেছে।

তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের ঘটনাটি সংঘঠিত হয়। লুণ্ঠিত অবশিষ্ট স্বর্ণালংকার ও টাকাসহ এজাহারনামীয় ১নং আসামি মোঃ শাহেদকে গ্রেপ্তারে র‌্যাবের আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Previous Post

এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে: হবে পূর্ণ নম্বরে ৩ ঘন্টায়

Next Post

ইয়াবা পাচারের মামলায় শ্যালক-দুলাভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

Next Post
ইয়াবা পাচারের মামলায় শ্যালক-দুলাভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

ইয়াবা পাচারের মামলায় শ্যালক-দুলাভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB