শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বাম্পার উৎপাদনে কৃষকদের সার ও বীজ প্রদান অব্যাহত রেখেছে সরকার-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

বার্তা পরিবেশক by বার্তা পরিবেশক
শুক্রবার, ১৬ জুন ২০২৩
0 0
বাম্পার উৎপাদনে কৃষকদের সার ও বীজ প্রদান অব্যাহত রেখেছে সরকার-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর
0
SHARES
301
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবান, ১৬ জুন ২০২৩ খ্রি.

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, কৃষকবান্ধব সরকার দেশে বাম্পার ফলন উৎপাদনে কৃষকদের সার ও বীজ প্রদান অব্যাহত রেখেছে। তিনি বলেন. আওয়ামী লীগ সরকারই কৃষকদের উন্নয়ন ও কল্যাণের চিন্তা করে।

আওয়ামী লীগ সরকার বিনামূল্যে কৃষকদের সার ও উচ্চ ফলনশীল বীজ বিতরণ করে আসছে। কৃষকদের উচিত হবে সরকারের বিনামূল্যে দেয়া এসব সার ও উচ্চফলনশীল বীজ-এর সঠিক ব্যবহার নিশ্চিত করে বাম্পার ফলন ফলিয়ে দেশের খাদ্যের স্বয়ংস্ম্পূর্ণতাকে অব্যাহত রেখে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করা।

আজ বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কৃষকদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন।

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এ প্রসঙ্গে আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় উচ্চ ফলনে ভরে ওঠবে কৃষকদের ফসলের গোলা। উন্নয়নের মহাসড়কে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে স্মার্ট জাতিতে পরিণত করার ঘোষণা দিয়েছেন। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ। এ লক্ষ্যে পার্বত্যবাসী সকলকে একযোগে উন্নয়ন কাজে অংশ নেয়ার আহ্বান জানান মন্ত্রী বীর বাহাদুর।

অনুষ্ঠানে বান্দরবান সদরের ৮০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উচ্চফলনশীল বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং নানাসময়ে প্রাকৃতিক দুর্যোগের শিকার ক্ষতিগ্রস্থ ৪০ পার্বত্য পরিবারের প্রত্যেককে ঘর নির্মাণের জন্য ২ বান্ডিল করে ঢেউ টিন ও গৃহনির্মাণ বাবদ প্রত্যেক পরিবারকে ৬ হাজার টাকার চেক বিতরণ করেন মন্ত্রী বীর বাহাদুর।

এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি, বান্দরবান জেলার অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন, বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম এম শাহনেওয়াজ, বান্দরবান সদর উপজেলা পরিষদরে চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, বান্দরবান সদর সহকারী কমিশনার (ভূমি) নার্গিস সুলতানা, বান্দরবান সদর উপজেলা ভাইস চেয়ারম্যান য়ই সা প্রু মারমা, বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও উপকারভোগী চাষীরা উপস্থিত ছিলেন।

Previous Post

পেকুয়ায় ২৩শ’ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

Next Post

সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবীতে কক্সবাজারে প্রতিবাদ সমাবেশ

Next Post
সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবীতে কক্সবাজারে প্রতিবাদ সমাবেশ

সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবীতে কক্সবাজারে প্রতিবাদ সমাবেশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB