দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি ওজনের ২টি আঁইড় মাছসহ ৫ হাজার মিটার জাল জব্দ করেছেন উপজেলা প্রশাসন।
রবিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ছিপাতলী এলাকা থেকে মদুনাঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা জানান, হালদা নদীতে অভিযান চালিয়ে মদুনাঘাট এলাকায় অভিনব কৌশলে ফানা বা প্লাস্টিকের বোতলের সাহায্যে জাল বসিয়ে মাছ শিকার করার সময় ৫ হাজার মিটার জাল ও ১০-১২ কেজি ওজনের ২টি আঁইড় মাছ উদ্ধার করা হয়।
ইউএনও শাহিদুল আলম জানান, হালদা নদীর মা মাছ, জীব বৈচিত্র্য এবং ডলফিন রক্ষায় কঠোর অভিযান চলমান থাকবে।
সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করছি।







