ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টা ৩৬ মিনিট ২৯ সেকেন্ডে দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের টেলিপ্রিন্ট অপারেটর মো. গোলাম মোস্তফা।
তিনি জানান, পাঁচ দশমিক ছয় মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৪৯ কিলোমিটার।
মি. মোস্তফা জানান, গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের অভ্যন্তরেই তিনবার ভূমিকম্প হয়েছে। সেইসাথে, বাংলাদেশের আশেপাশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হচ্ছেই এবং সেই কাঁপুনি বাংলাদেশও অনুভব করছে।







