পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার ক্যান্টনমেন্টে জঙ্গি হামলায় ১২ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে।
পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো বরাত দিয়ে বিবিসি উর্দু জানিয়েছে, বান্নু ক্যান্টনমেন্টে হামলাকারীরা একটি বিস্ফোরকভর্তি যান ক্যান্টনমেন্টে প্রবেশ করানোর চেষ্টা করছিলো।
সেসময় নিরাপত্তা বাহিনী বিভিন্ন প্রবেশপথে তাদের লক্ষ্য করে গুলি চালায়।
সেই সময় প্রবল বিস্ফোরণের সৃষ্টি হয়। এই ঘটনাটি ঘটে ইফতারের সময়, যখন অনেকে নামাজ পড়ছিলেন।
জঙ্গিদের বিস্ফোরকভর্তি যানগুলোর বিস্ফোরণে পাশের একটি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের কারণে পাশের মসজিদের ছাদ ধসে পড়ে, যার ফলে সেখানে নামাজরত মুসল্লিরা নিহত হন।







