উখিয়ার ইনানী সৈকতে সাগরে স্নান করতে গিয়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।
মৃত পর্যটক ফয়ছল আহমেদ (২৩) সিলেট জেলার সদর উপজেলার শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা আব্দুস সালামের ছেলে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার হোটেল হোয়াইট কিচেন সংলগ্ন সৈকতের সাগরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকালে ফয়ছল আহমেদ তার স্ত্রীকে নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। পরে তারা উখিয়া উপজেলার ইনানী এলাকার হোয়াইট কিচেন হোটেল উঠেন। দুপুরে স্বামী-স্ত্রী মিলে হোটেলটির সামনের সৈকতে গিয়ে সাগরে গোসলে করতে নামেন।
গোসলের এক পর্যায়ে ভাটার সময় স্রোতের টানে স্বামী-স্ত্রী দুইজনে ভেসে যেতে থাকেন। এতে তাদের শোর-চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত লোকজন স্ত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও স্বামী সাগরের পানিতে নিখোঁজ হন।
বিকেল পৌনে ৫টার দিকে ইনানী এলাকার হোটেল হোয়াইট কিচেনের সামনের সৈকত সাগরে নিখোঁজ পর্যটকের মরদেহ ভেসে আসে। পরে স্থানীয়দের খবরে মরদেহটি উদ্ধার করে।
মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।







