চট্টগ্রাম শহরের পুরাতন চান্দগাঁও থানা এলাকায় ওয়ার্ড কাউন্সিলর অফিসের পাশে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নগরের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত জুবায়ের উদ্দিন বাবু সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক সুমন বড়ুয়া বলেন, ‘পুরাতন চান্দগাঁও থানা এলাকায় কাউন্সিলর অফিসের পাশে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় দুই জন ছুরিকাঘাতে আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।







