শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

সংবাদ সম্মেলন।। ডুলাহাজারা ইউপি নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগ

এম.জিয়াবুল হক,চকরিয়া by এম.জিয়াবুল হক,চকরিয়া
মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
0 0
সংবাদ সম্মেলন।। ডুলাহাজারা ইউপি নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগ
0
SHARES
344
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চতুর্থধাপে অনুষ্ঠিত ডুলাহাজারা ইউপি নির্বাচনে কারসাজি ও ইভিএমে সুক্ষ্ম কারচুপির মাধ্যমে আনারস প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষনা করা হয়েছে– অভিযোগ বিজিত প্রার্থীদের।

২৭ ডিসেম্বর সোমবার বিকালে টেলিফোন প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী কলিম উল্লাহ কলির বাসভবনে ওই ইউনিয়নে বিজীত চেয়ারম্যান প্রার্থীরা যৌথভাবে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বর্তমান চেয়ারম্যান ও লাঙ্গল প্রতিকের প্রার্থী নুরুল আমিন, টেলিফোন প্রতিকের প্রার্থী কলিম উল্লাহ কলি ও মোটরসাইকেল প্রতিকের প্রার্থী সাংবাদিক মুহাম্মদ মাহবুবুর রহমান।

তারা অভিন্নভাবে বলেন, প্রিসাইডিং অফিসারদের কারসাজি ও ইভিএমে সুক্ষ্ম কারচুপির মাধ্যমে আনারস প্রতিকের প্রার্থী হাসানুল ইসলাম আদরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

নির্বাচনের একসপ্তাহ আগে ইভিএম-এ ভোট গ্রহণের ঘোষণা দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। আমরা আবারো পুনঃনির্বাচনের মাধ্যমে ভোট গ্রহণের দাবী জানাই। এ নির্বাচনের জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। এটি একপেশে নির্বাচন হয়েছে।

তারা আরো বলেন, আনারস প্রতীকের প্রার্থী ৯ নম্বর ওয়ার্ড কেন্দ্রে বুথের গোপন কক্ষের পাশে একজন পোলিং অফিসারকে দিয়ে প্রত্যেক ভোটারদের আনারস প্রতীকে ভোট দিতে চাপ প্রয়োগ করেন। এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবরে বারবার অভিযোগ করা হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

ডুলাহাজারা ইউপিতে যেহেতু ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে, সেহেতু প্রতিটি ভোট কেন্দ্রে সার্বক্ষণিক বিদ্যুৎ থাকার কথা থাকলেও অন্তত তিন থেকে চার বার বিদ্যুৎ চলে যায়। পরে প্রিসাইডিং কর্মকর্তারা নতুন মেমোরি কার্ড ঢুকিয়ে পুনরায় ভোট গ্রহণ শুরু করেন। ওই চেয়ারম্যান প্রার্থী আদর ইভএমএর টেকনেশিয়ানদের ম্যানেজ করে এ অনিয়মের আশ্রয় নিয়েছেন।

প্রশাসনিক কর্মকর্তার ছত্রছায়ায় হাসানুল ইসলাম আদরকে জেতানোর কুটকৌশল ব্যবহার করা হয়েছে। আমরা অবিলম্বে রবিবারে অনুষ্ঠিত ডুলাহাজারা ইউনিয়ন নির্বাচনে ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবী জানাচ্ছি।

এই সংবাদ সম্মেলনে বিভিন্ন ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থীরাও একই অভিযোগ করেন। তারা বলেন, ইভিএমের মাধ্যমে একজনের ভোট পাল্টে আর একজনকে দিয়ে জিতিয়ে দেয়া হয়েছে। এসব বিষয়ে অনেক প্রিসাইডিং কর্মকর্তা অনৈতিকভাবে আর্থিক লেনদেনও করেছেন বলে মেম্বাররা অভিযোগ করেন।

এসময় ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আহমদ হোসেন, বাদশা মিয়া, ৪ নম্বর ওয়ার্ডের জায়নাল আবেদীন, ৭ নম্বর ওয়ার্ডের মো. গিয়াসউদ্দিন ও মো. রাসেল উপস্থিত ছিলেন। #

Previous Post

চকরিয়া চিরিঙ্গা ইউপিতে নৌকা পেলো ৬৭ ভোট!

Next Post

বিনাপ্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে রেকর্ড গড়লেন সুরাজপুর-মানিকপুর ইউপির আজিম

Next Post
বিনাপ্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে রেকর্ড গড়লেন সুরাজপুর-মানিকপুর ইউপির আজিম

বিনাপ্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে রেকর্ড গড়লেন সুরাজপুর-মানিকপুর ইউপির আজিম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB