কক্সবাজারের শুদ্ধ সাংস্কৃতিক চর্চার ঐতিহ্যবাহি সংগঠন ‘সংগীতায়তন’ এর ঈদ পূর্ণমিলনী ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান জুমাবার ২০ মে ২০২২ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু সড়কের নিজস্ব মিলনায়তনে সভাপতি অধ্যাপক রায়হান উদ্দিনের সভাপতিত্বে অায়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান অাহমদ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম, শিক্ষাবিদ প্রফেসর সোমেশ্বর চক্রবর্তী, সিনিয়র অাইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ নুরুল ইসলাম ও দৈনিক কক্সবাজার সম্পাদক (ভারপ্রাপ্ত) মুজিবুল ইসলাম।
সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতায়তন এর সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী বদিউল অালম, সহ সভাপতি অালম শাহ, সাধারণ সম্পাদক জুলফিকার অালী, যুগ্ম সাধারণ সম্পাদক তালেব মাহমুদ, কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরাদ সুমন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, সাংস্কৃতিক সম্পাদক নাছির উদ্দিন বিপু, সদস্য এডভোকেট সেলিম নেওয়াজ, এডভোকেট অাবু হায়দার ওসমানী, এডভোকেট তাপস রক্ষিত, নুপুর বড়ুয়া, এডভোকেট প্রতিভা দাশ, শিক্ষক পরেশ কান্তি দে, শরমিন সিদ্দিকা লিমা, শামীম অাক্তার, ইলিয়াছ মামুন ও সাংবাদিক অানোয়ার হাসান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের বাঁশির সুর অতিথি এবং দর্শকশ্রোতাদের মুগ্ধ করে।







