তোমাদের পবিত্র রক্তস্রোতে নির্মিত বাংলাদেশ শ্লোগানে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ উদযাপন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা কমান্ড।
বুধবার ১৪ ডিসেম্বর ২০২২ জেলা কমান্ড কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মনিরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ‘নরপশু আল বদর রাজাকারদের হাতে শাহাদাত বরণকারী ৭১’ এর মহান শহীদগণের স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সোমেশ্বর চক্রবর্তী।
বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, বিশিষ্ট আইনজীবী হাবিবুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাসুদ কুতুবী।
বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন আইয়ুব বাঙ্গালী, সিরাজুল ইসলাম, আলতাফ হোসেন, সুনিল বড়ুয়া, আবদুল কাদের, সিরাজ, নুরুল হক, কামাল উদ্দিন, আবু তাহের চৌধুরী, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, খালেক, শাহাব উদ্দিন হাওলাদার, আবদুল মান্নান, আবদুল ওয়ারেছ, মোঃ সলিম উল্লাহ, কাশেম মাস্টার ও মনসুর উল হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুহেনা মোস্তফা কামাল, মাস্টার মোস্তফা আনোয়ার ইকবাল, আবু শামা ও আনোয়ার হাসান চৌধুরী প্রমুখ।







