শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা

কক্সবাজার প্রতিনিধি by কক্সবাজার প্রতিনিধি
সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
0 0
রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা
0
SHARES
305
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির ঘুরে দেখেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েসসহ প্রতিনিধি দল উখিয়া ট্রানজিট পয়েন্টে পৌঁছেন। সেখানে তিনি গুলিতে নিহত রোহিঙ্গা শীর্ষ নেতা মাস্টার মুহিব উল্লাহর পরিবারের সঙ্গে দেখা করেন এবং আলাপ করেন।

এরপর প্রতিনিধি দলটি উখিয়ার বেশ কয়েকটি ক্যাম্প ঘুরে দেখেন। এ সময় ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাসসহ একাধিক মার্কিন কর্মকর্তা তার সাথে ছিলেন।

মিয়ানমারের বাস্তুচ্যুত জনগোষ্ঠী রোহিঙ্গাদের জন্য পরিচালিত বিভিন্ন সংস্থার মানবিক কর্মকাণ্ডও পরিদর্শন করেন তারা।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. খালিদ হোসেন বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভ্যালেসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেছেন। এসময় প্রতিনিধি দল ক্যাম্পে লানিং সেন্টার, ফুডস ডিস্ট্রিবিউশনসহ প্রতিবন্ধীদের একটি সেন্টারে সেখানকার কার্যক্রম ঘুরে দেখেন।

উখিয়া ক্যাম্প-৪ এর হেড মাঝি সৈয়দ করিম বলেন, ‘মার্কিন প্রতিনিধি দল তার শিবিরসহ কয়েকটি ক্যাম্প ঘুরে দেখেছেন। এ সময় রোহিঙ্গাদের খোঁজ খবর নেয় তারা।

গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শিবির পরিদর্শনে পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশ আসছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সফরকালে মিয়ানমারে ভয়াবহ মানবিক বিপর্যায়ের বিষয়টি বিবেচনা করে রোহিঙ্গা ও অন্যান্য শরণার্থীদের আশ্রয় দিয়ে উদারতার পরিচয় দেয়ায় নয়েস সরকারি কর্মকর্তাদের সাথে দেখা করে ধন্যবাদ জানাবেন।

৭ ডিসেম্বর মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন।

জুলিয়েটা ভ্যালস নয়েস ২০২২ সালে ৩১ মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ফরেন সার্ভিস ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর ও অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

Previous Post

রামুর দক্ষিণ মিঠাছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Next Post

প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারবাসীর ১১ দাবি

Next Post
প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারবাসীর  ১১ দাবি

প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারবাসীর ১১ দাবি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB