রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে জিপিএ- প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সূর্যের হাসি যুব সংঘের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিন মিঠাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেসতা বেগম রানা, বিশেষ অতিথির হিসেবে বক্তব্য দেন অামেরিকা প্রবাসী অাবু কায়সার, দক্ষিন মিঠাছড়ি প্রবাসী ফোরামের উপদেষ্টা রফিকু্ল ইসলাম, এপে. ক্লাব অব রামুর প্রেসিডেন্ট জামাল হোসাইন চৌধুরী, দক্ষিন মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষাক মাস্টার মুজিবুর রহমান।
রবিবার ৪ ডিসেম্বর সকাল ১০টায় সূর্যের হাসি যুব সংঘের উদ্যোগে ও দক্ষিণ মিঠাছড়ি প্রবাসী ফোরামের সহযোগিতায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সূর্যের হাসি যুব সংঘের সভাপতি নুরুল হক বুলবুল।
নুরুল আবছার নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন সূর্যের হাসি যুব সংঘের সহ সভাপতি এরশাদ উল্লাহ, বক্তব্য রাখেন ইয়াসিন মনির সোহাদ, উম্মে সাদিয়া সিদ্দিকা নূরী।
অায়োজকদের দায়িত্বশীল সূত্রে জানা যায় ২০২২ সালে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে এসএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসহ তাঁদের অভিভাবকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।







