শেষ ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ মে ছিল প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। যাচাই-বাছাই চলবে ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং কালারমারছড়া ও বড় মহেশখালী ইউপি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।
১৭ মে দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে সর্বমোট- ১৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে-৩৪ জন ও সাধারণ সদস্য পদে-১৫৫ জনের মনোনয়নের বিষয়ে তথ্য নিশ্চিত করেছে মহেশখালী উপজেলা নির্বাচন অফিস।
০৩নং কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। যার মধ্যে রয়েছে আ.লীগ দলীয় নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক মোহাম্মদ হোবাইব, মুহাম্মদ ওসমান গণি, নুর মোহাম্মদ, আক্তারুজ্জামান বাবু, আব্দুস সালাম, রবি উল্লাহ সিকদার, নুরুল ইসলাম, সালাহ উদ্দীন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে-১৭ জন ও সাধারণ সদস্য বা মেম্বার পদে-৮৪ জন প্রার্থীর মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
অপরদিকে বড় মহেশখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। যার মধ্যে আ.লীগের দলীয় নৌকার প্রার্থী ও মোস্তফা আনোয়ার চৌধুরী, বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শা.আ.ম এনায়েত উল্লাহ বাবুল, আব্দুল্লাহ আল নিশান, এম আনছারুল করিম রাজু, মুহাম্মদ সালমান, মোঃ ইছহাক এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে-১৭ জন ও সাধারণ সদস্য বা মেম্বার পদে-৭১ জন প্রার্থীর মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল জানান, উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে প্রার্থীরা নিজ আগ্রহে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের পরের দিন ২৭ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল হাই-পিপিএম জানান, নির্বাচনী পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই ইউনিয়নের বিভিন্ন জায়গায় পুলিশ সতর্কতার সাথে দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য যে, দেশজুড়ে শেষধাপের ১৩৫ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন। এছাড়াও এদিন কুমিল্লা সিটি করপোরেশন ও দেশের ৬টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। ইসি অফিস সূত্রে জানা যায়, মহেশখালীর দুই ইউনিয়নে এবারে প্রথম বারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।







