শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় বোরো ধানের বাম্পার ফলন; কৃষকরা সোনালী ধান ঘরে তুলে নিচ্ছে

জেপুলিয়ান দত্ত জেপু, চকরিয়া: by জেপুলিয়ান দত্ত জেপু, চকরিয়া:
বুধবার, ১৮ মে ২০২২
0 0
চকরিয়ায় বোরো ধানের বাম্পার ফলন; কৃষকরা সোনালী ধান ঘরে তুলে নিচ্ছে
0
SHARES
309
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার জেলার চকরিয়ায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে। পর্যটন নগরী কক্সবাজার মূলত লবন ও মৎস চাষের উপযোগী হলেও এবার বোরো ধানের ফলন ভাল হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। মাঠ জুড়ে সোনালী ফসলের উপর বাতাসে ঢেউ বয়ে যাওয়ার দৃশ্য মনোমুগ্ধকর।

জানা গেছে,চকরিয়া উপজেলা ৫০৩.৭৮ বর্গ কিলোমিটার আয়তনের মধ্যে দুই ফসলি জমির পরিমান ২২২২০ হাজার হেক্টর। মোট আয়তনের কৃষিজ ফলন হয় ২২ হাজার হেক্টর জমিতে । আবাহাওয়া অনুকূলে থাকার ফলে তুলনামূলক এবার বোরো ধানের চাষও ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

হেমন্তের ফলন হলেও গ্রীষ্মের তাপদাহে কৃষকরা মনের আনন্দে গোলায় তুলবে এবারের সোনালী ধান। চকরিয়ার গ্রাম-গন্জে ঘুরে দেখা গেছে কৃষাণ- কৃষাণি উৎফুল্ল মনে ধান কাটা ও মাড়াইয়ের ব্যাস্ততা। এ সময় দেখা গেছে,পথে প্রান্তরে ও কৃষকের উঠোনে স্তুপ আকারে পড়ে থাকা সোনালী ধানের স্তুপ। এসময় কৃষাণীরা গামছা বাধা থালায় ভাত নিয়ে কৃষকের জন্য নিয়ে যাচ্ছে মাঠে। মনোমুগ্ধকর গ্রামীণ দৃশ্য দেখলে মন জুড়িয়ে যায়। এ সময় মনে পড়ে নানান কবির বিচিত্র কবিতা।

দৈনিক চকোরী পত্রিকার এ প্রতিনিধি চকরিয়ার মাঠেঘাটে কৃষকদের সাথে যোগাযোগ করলে আনন্দের হাসি দিয়ে কৃষকরা জানান,কালবৈশাখী ঘুর্ণিঝড় “অশনী”কে ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল এবার বুঝি সোনালী ফসল ঘরে তুলতে পারব না। বিধাতা হয়তো আমাদের আর্জি শুনেছে। যার ফলে কালবৈশাখী হোক বা না হোক এর আগেই আমরা স্বপ্নের ফসল ঘরে তুলতে পারব।

এদিকে,শ্রমিকের অভাবে নিজেদের কষ্ট করে ফসল কাটা ও মাড়াই করতে হচ্ছে।এ ছাড়াও হারভেস্টার মেশিনের সংকটের কারণে ধান কাটা ও মাড়াই করতে সময় লেগে যাচ্ছে।

প্রখর সূর্যের তাপ উপেক্ষা করে কৃষক- কৃষাণীরা তাদের ছেলেমেয়েসহ মাঠে ধান কাটাতে ব্যস্ত। গ্রামের চায়ের দোকানগুলো অনেকটা লোকশূন্য সবাই মাঠে-ময়দানে নেমে পড়ছে ধান কাটা ও মাড়াইয়ের উৎসবে। অনেক কৃষক-শ্রমিক মোবাইলের মাধ্যমে ভাটিয়ালি, মুর্শিদি, লালনগীতি ও আঞ্চলিক গান বাজিয়ে মাঠে ধান কাটায় ব্যাস্ত। এ সময় তাদের ফুরফুরে মেজাজে থাকতে দেখা গেছে।

সূর্য উঠার পুর্বে কৃষাণিরা ঘুম থেকে উঠে ধান মাড়াইয়ের কাজ শুরু করে দেয়। পান্তা ভাত খেয়েই তারা দেশের মানুষের প্রধান খাদ্য ভাতের যোগান দেওয়ার জন্য এ মৌসুমে কঠোর পরিশ্রম করছে রাতদিন।

এদিকে কালবৈশাখী ঝড় আসার আগেই কৃষকরা মাঠ থেকে বোরো ধান কেটে গোলায় তোলার চেষ্টা করছেন। এ কারণে দেখা দিয়েছে শ্রমিক সংকট। ধান কাটা ও মাড়াইয়ের এ মৌসুমে শ্রমিকদের মজুরি পড়ছে ৯’শ টাকার অধিক। কোনো কোনো ইউনিয়নে এক হাজার টাকাও মজুরি গুনছে শ্রমিকরা।

আবাহাওয়া অনুকূলে থাকলে কক্সবাজার জেলার চকরিয়ায় এবার আগের তুলনায় অনেক বেশি ফলন আসবে। এবার বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় প্রতি বিঘা জমিতে ৩৫ থেকে ৪০ মণ ধান আশা করা যাচ্ছে বলে চকরিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে। বাজারে নতুনধানের দামও ভালো রয়েছে। প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৮’শ টাকার উর্ধ্বে। যার ফলে কৃষকরা খুশিতে আত্মহারা। কৃষকরা এবার ধানের ন্যায্য মূল্য পাবে বলেও আশা প্রকাশ করা যাচ্ছে।

চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের কৃষক বাশি দে বলেন,৩০ কানি জমিতে এবার বোরো ধানের চাষ করেছি। জমির ধান পাকায় এলাকার শ্রমিক নিয়ে ইতিমধ্যে ধান কাটা শুরু করছি। আশা করছি, আবাহাওয়া অনুকূলে থাকলে অল্প ক’দিনে পাকা ধান কেটে মাড়াই করে গোলায় তুলতে পারব। অন্যান্য বছরের তুলনায় এ মৌসুমে ক্ষেতের ধান ভাল হয়েছে। তাই মনের আনন্দে ধান কাটা- মাড়াই করতে পরিশ্রম মনে হয় না। তবে মাঝে-মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হলে মনে ভয় হয় বুঝি কালবৈশাখের ছোবল হাওয়া শুরু হচ্ছে।

চকরিয়া উপজেলা কৃষি অফিসার এস.এম.নাসিম হোসেন জানান,বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষিজ ফলন বৃদ্ধির জন্য বিভিন্ন প্রযুক্তি নির্ভর পদক্ষেপ গ্রহণ করার ফলে চকরিয়া উপজেলায় এবার বোরো আবাদ বৃদ্ধি পেয়েছে।

চকরিয়া উপজেলার উন্নয়ন শাখার উপসহকারী কৃষি অফিসার রাজীব দে এ প্রতিনিধিকে জানান,চকরিয়ায় এবারের লক্ষ্যমাত্রার ১৭২১৫ হেক্টরের মধ্যে ৫০০০ হেঃ হাইব্রিড ও ১২২১৫ হেঃ উফশী ধানের ফলন হয়েছে। তবে এবার গতবারের চেয়ে ভাল ফলন হয়েছে।সময়মত রাবার ড্যামের পানি ধারণ ক্ষমতার ফলে এবার বোরো চাষ ভাল হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

তিনি আরো জানান,বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ ও মাঠে গিয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ৭০% ধান কাটা হয়েছে বলে চকরিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে। এ ছাড়াও পাঁচটি হারভেস্টার চকরিয়ায় বোরো ধান কাটতে ব্যস্ত সময় পার করছে। বড় ধরণের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার গতবারের চেয়ে কৃষকরা বাম্পার ফলন পাবেন বলে আশা প্রকাশ করছেন সবাই।

চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও ১টি পৌরসভায় কৃষকরা খাদ্য শস্যের ব্যাপক চাষ করেন। যার ফলে উপজেলায় খাদ্যশস্যের চাহিদা মেটানোর পরও কৃষকরা দেশের বিভিন্ন জেলা উপজেলায় খাদ্য শস্যের যোগান দেয়।

Previous Post

মহেশখালীতে ২ ইউনিয়নে মনোনয়ন ফরম জমা দিলেন ২০৫ জন প্রার্থী

Next Post

রামুর সারমিত্র মহাথের প্রয়ানের মাসিক ধর্মদান সভা অনুষ্ঠিত

Next Post
রামুর সারমিত্র মহাথের প্রয়ানের  মাসিক ধর্মদান সভা অনুষ্ঠিত

রামুর সারমিত্র মহাথের প্রয়ানের মাসিক ধর্মদান সভা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB