লবণের মাঠ দখল-বেদখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে। এতে আলা উদ্দিন ও আব্দুল গফুর গ্রুপের নারী-পুরুষের ৩জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫জন।
রবিবার (২১ এপ্রিল) দুপুর টা থেকে বিকাল পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনায় উভয়পক্ষের আহতরা হলেন-
স্থানীয় মৃত বাদশা মিয়ার পুত্র আনচার উদ্দিন (৪০), ফকিরাকাটা গ্রামের মোক্তার মিয়ার স্ত্রী মিনহার বেগম (৩০), কবির আহমদের স্ত্রী সোনা খাতুন (৪৫)
স্থানীয়রা জানান, উপজেলার বড় মহেশখালীর পশ্চিমে একটি লবণ মাঠের মালিকানার দখল বেদখল নিয়ে স্থানীয় আব্দুল গফুর ও আলা উদ্দিন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে রবিবার সকাল থেকে দুপুরের পর থেকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের ৫ জনেরও বেশি আহত হন। মূলত দুই পক্ষ জায়গা বণ্টনে বনিবনা না হওয়ায় এ সংঘর্ষ হয়। আহত ৩ জনের নাম পাওয়া গেলেও তাৎক্ষণিক ২জনের নাম পাওয়া যায়নি।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহফুজুল হক সন্ধ্যায় বলেন, জমি দখলকে কেন্দ্র করে হামলায় হাসপাতালে ৩ জন রোগি ভর্তি হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, এবং গুরুতর আহতদের কক্সবাজার সদর হাস্পাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন,চিংড়ি প্রজেক্টের জমি দখল’কে কেন্দ্র করে ঘটনা জানার পর মহেশখালী থানার টিম সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের যাতে জানমালের ক্ষতি না হয়ে সেদিকে লক্ষ্য রেখে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
চকো/জে







