শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া by নিজস্ব প্রতিবেদক,চকরিয়া
সোমবার, ২২ এপ্রিল ২০২৪
0 0
চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান  পদে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
0
SHARES
342
VIEWS
Share on FacebookShare on Twitter

আগামী ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ইচ্ছুক প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষদিনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১৯ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ফখরুল ইসলাম।

এবারের চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম, বিএমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদিউল আলম, আবদুল্লাহ আল হাসান সাকিব, মো. সাইফুল ইসলাম, আশেকুর রহমান, জাহাঙ্গীর আলম, আকরাম হোসেন পাইলট।

উপজেলা নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনজন। তারা হলেন সাবেক নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা,, বর্তমান নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী ও সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকছুদুল হক চুট্টু, সাবেক সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, চকরিয়া পৌরসভা যুবলীগের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা বেলাল উদ্দিন শান্ত, মুহাম্মদ ফয়সাল চৌধুরী, নুরুল আমিন ও প্রবাসী সমিতির সভাপতি মুবিনুল হক মুবিন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়ার ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ১৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ২৩ এপ্রিল কক্সবাজার প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তিনটি পদে দাখিলকৃত প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। ২৪ এপ্রিল প্রার্থীদের আপীল, ২৭ থেকে ২৯ এপ্রিল প্রার্থীদের আপীল নিস্পত্তি, ৩০ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার, ২ মে প্রতীক বরাদ্দ, ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন বলেন, এবারের চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে মোট ভোট কেন্দ্র করা হয়েছে১১৪ টি। একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৬১ হাজার ১০৩ জন৷ তৎমধ্যে ১ লাখ ৯৪ হাজার ৩৭ জন পুরুষ ভোটার ও ১ লাখ ৬৭ হাজার ৬৬ জন নারী ভোটার নির্বাচনে ভোটাধিকার গ্রয়োগ করবেন।
চকো/জে

Previous Post

মহেশখালীতে লবণ মাঠ দখল নিয়ে আবারো সংঘর্ষ, উভয় পক্ষে আহত-৫

Next Post

সীমান্তে আর কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবেনা – কোষ্টগার্ডের মহাপরিচালক

Next Post
সীমান্তে আর কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবেনা – কোষ্টগার্ডের মহাপরিচালক

সীমান্তে আর কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবেনা - কোষ্টগার্ডের মহাপরিচালক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB