শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

বিশ্ব পানি দিবস:সামরাই খাল দখলমুক্ত করার আহবান পরিবেশবাদী সংগঠন- ধরা’র

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শনিবার, ২৩ মার্চ ২০২৪
0 0
বিশ্ব পানি দিবস:সামরাই খাল দখলমুক্ত করার আহবান পরিবেশবাদী সংগঠন- ধরা’র
0
SHARES
312
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার শহরের উপকণ্ঠে পৌরসভার ৫ ও ৬ ওয়ার্ডে অবস্থিত দু’শ বছরের পুরনো চার কিলোমিটার শাখা নদী বা সামরাই খাল দখল,ভরাট আর দূষণে অস্তিত্ব হারাতে বসেছে।
চার কিলোমিটার এই খাল আর এস, বি এস সীটে প্রস্ত ছিল গড়ে ১২০ ফুট।এখন এ খালের ২ কিলোমিটার সম্পূর্ণ ভাবে বন্ধ করে তৈরি হয়েছে শত শত অবৈধ স্থাপনা। আর যে ২ কিলোমিটার খালের অস্তিত্ব এখনো দৃশ্যমান তা ৮/১০ ফুট। তাই বিশ্ব পানি দিবসে গত ২২ মার্চ ( শুক্রবার) খালের মল্লিক পাড়া পয়েন্টে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা’) কক্সবাজার শাখা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও নদী পরিব্রাজক দল আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

ধরা কক্সবাজার শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা কক্সবাজার নদী পরিব্রাজক দলের সভাপতি শামসুল আলম শ্রাবনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ধরার যুগ্ম আহবায়ক এইচএম ফরিদুল আলম শাহীন, তৌহিদ বেলাল,কক্সবাজার সিভিল সোসাইটিস ফোরামের সহ সভাপতি ইঞ্জিনিয়ার কানন পাল,বীর মুক্তিযোদ্ধা সমীরপাল,নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সদস্য আবুহেনা মোস্তফা কামাল ও জসিম উদ্দীন প্রমূহ।

বক্তারা বলেন, কক্সবাজার শহরের তীর ঘেষে বয়ে যাওয়া বাঁকখালী নদীর শাখা হচ্ছে এই মামরাই খাল।এই খালে মাছ শিকার ও সেচেের পানি দিয়ে চাষ হতো বিশাল বিস্তীর্ণ জমি। এই খালের উপর নির্ভর করে অন্তত ১০/১২ হাজার লোকের কর্মসংস্থান হতো। বহমান এই খালে চলাচল করতো দাঁড়ি ও ইঞ্জিন চালিত নৌকা।কালের বিবর্তনে অর্ধশতাধিক ভূমিগ্রাসী সামরাই খাল ভরাট করে ক্ষমতার দাপট দেখিয়ে শত শত অবৈধ স্থাপনা তৈরি করে ভোগদখল করছেন। খাল দখলকারীদের চিহ্নিত করে নদী পরিব্রাজকদল সংশ্লিষ্ট মন্ত্রালয় ও প্রধানমন্ত্রীর দপ্তরে ইতিপূর্বে একাধি লিখিত অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে অবৈধ দখলকারীদের তালিকাও তৈরি করা হয়েছে।

শুধু তাই নয়,২০২০–২০২১ অর্থ বছরে কক্সবাজারে পৌরসভার মাধ্যমে উক্ত খাল খননের মাধ্যমে দখলদারদের উচ্ছেদ করে এই জীবন্ত খালের গতি ফেরাতে ২১ কোটি টাকা বরাদ্ধ আসে।কিন্তু দখলদারদের বাঁধার মূখে খাল খনন করা সম্ভব হয়নি।ফলে টাকা ফেরত চলে যায় মন্ত্রনালয়ে।বক্তারা আরো বলেন দখলদার যতই শক্তিশালী হোক তাদের উচ্ছেদ করতে হবে। খাল খনন করে পূর্বের অবস্থানে ফিরিয়ে দিতে হবে।আজ কক্সবাজার পৌরসভারস্থ বিভিন্ন খাল নালা নর্দমা বন্ধ হওয়াতে ভূ- পৃষ্টের পানি অনেক নীচে নেমে গেছে।পানীয় জলের তীব্র সংকটের কারণে দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। সুপেয় পানি সংকটে পড়েছে কক্সবাজার শহরের দু’ লক্ষাধিক মানুষ। তাই এই সমস্যা থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ চেয়েছেন পরিবেশবাদী সংগঠনের নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু বলেন,সামরাই খাল দখল মুক্ত করে আগের অবস্থায় ফেরাতে পৌরসভা থেকে নতুন ভাবে প্রকল্প গ্রহন করে মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়েছে। প্রকল্প অনুমোদন হলে খাল খনন প্রক্রিয়া শুরু করা হবে।স্থানীয় সুনীল মল্লিক বলেন,এসএম পাড়া গোদারপাড়া,মল্লিক পাড়া চাঁদের পাড়া হয়ে নারিকেল বাগান পর্যন্ত এই খাল দখল, দূষণ ও ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন অর্ধ সহস্রাধিক প্রভাবশালী, এর মধ্যে জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী জড়িত। একাধিকবার খালের সীমানা নির্ধারণ করে লাল পতাকা ও পূ্তে দেয়া হয়েছিল। শেষমেশ কাজের কাজ কিছুই হয়নি।

কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, এবার আর ছাড় নেই। কারণ আমি নির্বাচনে দখলকৃত সমস্ত খাল,নালা, নর্দমা জলাশয় দখল মুক্ত করার অঙ্গীকার করেছি।তাই সামরাই খালসহ সকল জলাশয় অবমুক্ত করতে আবারো পৌরবাসীর সহযোগিতা চেয়েছেন মেয়র।

চকো/জে

Previous Post

মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় যারা

Next Post

কক্সবাজারে সিএনজি চালক অপহরণ, ৫ লাখ মুক্তিপণ দাবি

Next Post
কক্সবাজারে সিএনজি চালক অপহরণ, ৫ লাখ মুক্তিপণ দাবি

কক্সবাজারে সিএনজি চালক অপহরণ, ৫ লাখ মুক্তিপণ দাবি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB