২০২৬ ফুটবল বিশ্বকাপের অভিযান দারুণ জয় দিয়ে শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শক্ত অবস্থানের জানান দিয়েছে মার্কিনীরা।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তম মিনিটেই এগিয়ে যায়।
ক্রিশ্চিয়ান পুলিসিক ও ওয়েস্টন ম্যাককেনির তৈরি করা চাপ সামাল দিতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন প্যারাগুয়ের মিডফিল্ডার ডামিয়ান বোবাদিয়া। সেই গোলেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ২৮ মিনিটে ফোলারিন বালোগুন বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
মাত্র তিন মিনিট পর পুলিসিকের বাড়ানো বল থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন এই স্ট্রাইকার।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরও একবার জ্বলে ওঠেন বালোগুন। মালিক টিলম্যানের পাস কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন তিনি। ফলে বিরতিতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই ড্রেসিংরুমে ফেরে যুক্তরাষ্ট্র।
শেষ দিকে আরেকটি গোল যোগ করে জয় আরও বড় করে নেয় স্বাগতিকরা। ৯০ মিনিটের খেলা শেষে অতিরিক্ত সময়ে চতুর্থ গোল করে যুক্তরাষ্ট্র নিশ্চিত করে দাপুটে জয়।
ম্যাচের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি আসে এই যোগ করা সময়ের গোলে। দলের শেষ আক্রমণে বল পেয়ে জিও রেইনা নিখুঁত ফিনিশিংয়ে জড়িয়ে দেন প্যারাগুয়ের জালে। তার গোলেই স্কোরলাইন দাঁড়ায় ৪-১, আর সেই গোলের সুবাদেই নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচে চার গোল করার কীর্তি গড়ে যুক্তরাষ্ট্র।







