প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে নানা উন্নয়নমুলক কর্মকান্ড তৃণমুলে পৌছে দিতে ও দলকে গতিশীল করার জন্য মাতামুহুরী সাংগঠনিক থানা মৎস্যজীবী লীগের আওতাধীন বদরখালী ও পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এতে বদরখালী ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহবায়ক আলী আজম হায়দার ও কাইছার উদ্দিনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
একইদিন পশ্চিমবড়ভেওলা ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহবায়ক রশিদ আলম, নুরুল আলমকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
গত ২৭ জুলাই মাতামুহুরী সাংগঠনিক থানা মৎস্যজীবী লীগের আহবায়ক মোহাম্মদ হোছাইন ও সদস্য সচিব আজিজুল হক বাদশা এ কমিটি অনুমোদন দেন। গত ২৭ জুলাই এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন তারা।
বদরখালী ইউনিয়ন মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দরা হলেন, আহবায়ক আলী আজম হায়দার, যুগ্ম আহবায়ক এম জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক এনামুল হক টক্কর, যুগ্ম আহবায়ক আবদুল মজিদ, সদস্য সচিব কাইছার উদ্দিন, সদস্য জকির আলম, নেছারুল হাসান বাহাদুর, জসিম উদ্দিন, মোহাম্মদ রাজিব, মোহ: কাজল ও ছরওয়ার উদ্দিন।
পশ্চিমবড়ভেওলা ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহবায়ক রশিদ আলম, যুগ্ম আহবায়ক মো: রমিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজান, সদস্য সচিব নুরুল আলম, সদস্য মোহাম্মদ রুবেল, সদস্য আবদুর রশিদ, মো: আক্তার, মোহাম্মদ ছরওয়ার, মো: ছরওয়ার, মনির উদ্দিন ও নুর আহমদ।







