চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৫নং ওয়ার্ডের পাঁচবারের সাবেক ইউপি সদস্য সাহাবউদ্দিনের (৬৩) জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ ঘুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ সম্পন্ন হয়। বৃহস্পতিবার গভীর রাত সাড়ে তিনটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে জমজম হাসপাতালে মৃত্যুবরণ করেন।
আওয়ামী লীগ নেতা সাহাবউদ্দিনের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ ও সামাজিক সংগঠনের নেতারা জানাজায় অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক প্রফেসর একেএম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টো, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক আলমগীর হোছাইন, সাবেক সাংগঠনিক সাংবাদিক মিজবাউল হক, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক, চিরিঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, কাকারা ইউপির সাবেক চেয়ারম্যান শওকত ওসমান, ফাঁসিয়াখালীর চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যাপক সোলতান আহমদ, যুবলীগ সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন কছির।







