শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পেকুয়ায় জয়নাল হত্যাকান্ডের আসামিকে পিটিয়ে জখম

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি by পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২
0 0
পেকুয়ায় জয়নাল হত্যাকান্ডের আসামিকে পিটিয়ে জখম
0
SHARES
326
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের পেকুয়ায় যুবদল নেতা ‘জয়নাল’ হত্যাকান্ডের আসামিকে গাড়ি থেকে নামিয়ে নিষ্টুরভাবে পিটিয়ে আহত করেছে বাদির স্বজনরা।

মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মিয়াজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত আহমদ কবির লজক (৪৪) আফজলিয়া পাড়া এলাকার মৃত. বদিউল আলমের ছেলে।

পথচারীরা তাকে মুমর্ষ অবস্থায় উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করে।

আহতের স্বজনরা জানায়,আহমদ কবির ছেলের ভোটার সংক্রান্ত কাগজপত্র সত্যায়িত করে মগনামা ইউপির কার্যালয় থেকে অটোরিক্সা করে আত্মীয়ের বাড়িতে ফিরছিলেন।

বিসমিল্লাহ সড়কের মিয়াজিপাড়া জামে মসজিদ সংলগ্ন স্থানে পৌঁছলে আগে থেকে ওৎপেতে থাকা আফজলিয়াপাড়ার নুরুন্নবীর ছেলে আমির উদ্দিনের নেতৃত্বে তার ভাই কায়সার,আনোয়ার হোসেনের ছেলে সোনাইয়া,অইন্যার ছেলে আনিসসহ ৭/৮জন দুর্বৃত্ত গাড়ি থেকে নামিয়ে হাতুড়ি দিয়ে নির্দয় পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে মৃত ভেবে তাকে পাশের বজল আহমদের একটি মৎস্যঘেরে ফেলে সটকে পড়ে।

ইউপির নারী সদস্য আনজুমান আরা বলেন,আমি পরিষদ থেকে বাড়িতে ফিরছিলাম। আহমদ কবির আমার আগে পরিষদ থেকে বের হয়েছে। রাস্তার ধারে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, লজক মগনামার যুবদল নেতা জয়নাল হত্যাকান্ডের আসামি। বাদির স্বজনরা তাকে পিটিয়ে মাছের ঘেরে ফেলে চলে যায়। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

স্থানীয়রা জানায়,মগনামার আলোচিত যুবদল নেতা জয়নাল হত্যাকান্ডের আসামি আহমদ কবির। মামলায় তিনি আদালত থেকে জামিন নিয়েছে। হত্যাকান্ডের পর আসামি পক্ষের বাড়িঘরে ব্যাপক লুটপাটসহ তান্ডব চালায় বাদির স্বজনরা। আহমদ কবিরের বাড়িঘর ভাংচুর করে মাটির সাথে বিলীন করে দেয়া হয়। তিনি বর্তমানে চকরিয়ার বদরখালী শ্বাশুর বাড়িতে থাকেন।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন জানায়, হামলার বিষয়টি কেউ অবগত করেনি। খোঁজ নিয়ে দেখছি।

এ বিষয়ে জানতে মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুস চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। সংযোগ কেটে দেয়ায় তার বক্তব্য নেয়া যায়নি।

Previous Post

পরিমাপ কারচুপি করায় চকরিয়ায় চার পেট্রোল পাম্পকে জরিমানা

Next Post

পেকুয়ায় অনাবৃষ্টিতে শুকিয়ে গেছে বীজতলা, কৃষকদের মাথায় হাত

Next Post
পেকুয়ায় অনাবৃষ্টিতে শুকিয়ে গেছে বীজতলা,  কৃষকদের মাথায় হাত

পেকুয়ায় অনাবৃষ্টিতে শুকিয়ে গেছে বীজতলা, কৃষকদের মাথায় হাত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB