শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পারভেজ বাবু হত্যা মামলা: গ্রেফতার প্রধান আসামি ইউছুপ আলীর তিনদিনের রিমান্ড মঞ্জুর

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪
0 0
পারভেজ বাবু হত্যা মামলা: গ্রেফতার প্রধান আসামি ইউছুপ আলীর তিনদিনের রিমান্ড মঞ্জুর

বগুড়া জেলার শাহজাহানপুর থানা এলাকা থেকে আসামি ইউছুপ আলীকে গ্রেফতার করে বগুড়া র‍্যাব ১২ এর একটি চৌকস টিম।

0
SHARES
318
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যুবলীগ নেতা পারভেজ বাবু খুনের মামলার প্রধান আসামি ইউছুপ আলী প্রকাশ আর্মি ইউছুপকে তিনদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ও চকরিয়া থানার এসআই মেহেদী হাসানের দাখিল করা সাতদিনের রিমান্ড আবেদন শুনানি শেষে বুধবার চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. জাহেদ হোসাইন এই আদেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রিমান্ড শুনানির বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মেহেদী হাসান।

মামলার এজাহারনামীয় প্রধান আসামি ইউছুপ আলীকে হত্যাকাণ্ডের পাঁচমাস পর ২০২৩ সালের ৭ ডিসেম্বর বগুড়া জেলার শাহজাহানপুর থানা এলাকা থেকে মোবাইল টেকিংয়ের মাধ্যমে গ্রেফতার করে বগুড়া র‍্যাব ১২ এর একটি চৌকস টিম। পরে আদালতের মাধ্যমে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মেহেদী হাসান আসামি ইউছুপ আলীকে কক্সবাজার জেলা কারাগারে হস্তান্তরিত করেন।

নিহত ভিকটিম পারভেজ বাবু কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তরছপাড়া এলাকার নাজেম উদ্দিনের ছেলে। তিনি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। অপরদিকে গ্রেফতারকৃত ইউছুপ আলী একই গ্রামের মৃত ইছহাক আহমদ এর ছেলে। সম্পর্কে নিহত পারভেজ বাবু ও আসামি ইউছুপ আলী আপন চাচা-ভাতিজা।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তরছপাড়া এলাকান মৃত ইছাহাক আহমদের ছেলে ইউছুফ আলী কয়েক বছর পূর্বে সেনা বাহিনীর চাকরি থেকে অবসর নিয়ে বাড়িতে চলে আসেন। এলাকায় ফিরে তিনি জায়গা জমির ব্যবসার নামে বিভিন্ন উপায়ে এলাকার সাধারণ লোকজনের জমিজমার পাশাপাশি সরকারি খাসজমি দখল চেষ্টায় লিপ্ত ছিলেন।

অভিযোগ রয়েছে, স্থানীয় একটি প্রভাবশালী মহলের সঙ্গে সখ্যতা গড়ে তুলে এসব অর্পকম করতেন ইউছুপ। এরই মধ্যে পেশিশক্তির দাপট দেখিয়ে আপন ভাইয়ের পরিবারকে বিতাড়িত করে পারিবারিক জায়গা দখলে নিতে তোড়জোড় শুরু করেন আর্মি ইউছুপ। এতে বাঁধা হয়ে দাঁড়ান আপন ভাতিজা যুবলীগ নেতা পারভেজ বাবু।

নিহত পারভেজ বাবুর পিতা নাজেম উদ্দিন জানান, ২০২৩ সালের ৫ জুলাই সকালে আমার ক্রয়কৃত জমি দখল করতে দলবল নিয়ে মহড়া দেয় আপন ছোট ভাই মোহাম্মদ ইউছুফ আলী। ওইসময় বাধা দিতে গেলে আমার ছেলে পারভেজ বাবুর উপর অর্তকিতভাবে হামলা করে সন্ত্রাসীরা। ঘটনার একপর্যায়ে তাঁরা পারভেজ বাবুর মাথায় কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
মারাত্মক আহত অবস্থায় আমার ছেলে পারভেজ বাবুকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শাররীক অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এই অবস্থায় চমেক হাসপাতালে ১১দিন চিকিৎসাধীন থাকাবস্থায় গতবছরের ১৬ জুলাই মারা যান পারভেজ বাবু।

এ ঘটনায় পারভেজ বাবুর পিতা নাজেম উদ্দিন বাদি হয়ে ১৭ জুলাই চকরিয়া থানায় ৮জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে ইউছুপকে এক নম্বর আসামি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও চকরিয়া থানার এসআই (উপপরিদর্শক) মেহেদী হাসান বলেন, পারভেজ বাবু হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ইউছুপ আলী বর্তমানে কক্সবাজার জেলা কারাগারে রয়েছে। মামলার অধিকতর তদন্তের প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা দরকার। সেইজন্য ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করি৷ বুধবার ওই রিমান্ড আবেদন শুনানি শেষে আদালত আসামি ইউছুপ আলীকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

চকো/জে।

Previous Post

চকরিয়ায় তিন ইউপি’র ৩টি মেম্বার পদে ৯ মার্চ উপনির্বাচন, তফসিল ঘোষণা

Next Post

চকরিয়ায় চোরাই গরু বোঝাই পিক-আপের সঙ্গে ট্রাকের সংঘর্ষ

Next Post
চকরিয়ায় চোরাই গরু বোঝাই পিক-আপের সঙ্গে ট্রাকের সংঘর্ষ

চকরিয়ায় চোরাই গরু বোঝাই পিক-আপের সঙ্গে ট্রাকের সংঘর্ষ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB