শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ঢাকা থেকে অপহরণের পর কক্সবাজার থেকে স্কুল ছাত্রী উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি by কক্সবাজার প্রতিনিধি
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
0 0
ঢাকা থেকে অপহরণের পর কক্সবাজার থেকে স্কুল ছাত্রী উদ্ধার
0
SHARES
301
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা থেকে অপহরণের এক মাস পর এক স্কুলছাত্রীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‌্যাব। এতে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার মধ্যরাতে কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয় বলে জানান র‌্যাব ১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

গ্রেপ্তার আব্দুল আলীম মীর্জা শান্ত (৩২) বরিশাল জেলার মুলাদী উপজেলার জলক্ষ্মীপুর এলাকার আব্দুর রশিদের ছেলে।

মো. কামরুজ্জামান জানান, গত ২৭ সেপ্টেম্বর নবম শ্রেণীর ওই স্কুলছাত্রীকে ঢাকা মহানগরীর কোতোয়ালী থানার বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেট এলাকা থেকে অপহরণ করা হয়।

মামলার নথির বরাতে কামরুজ্জামান বলেন, এক মাস আগে ১৫ বছর বয়সী ওই কিশোরী গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফুপি সাহিদা বেগমের বাসায় বেড়াতে যায়। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সে ফুপির বাসা থেকে ঢাকার কোতোয়ালী থানার বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেট এলাকায় কাজে বের হয়। এসময় তার সঙ্গে আরেক ফুপির পূর্ব পরিচিত আব্দুল আলীম মীর্জা শান্তর দেখা হয়। তখন শান্তসহ অজ্ঞাত আরও ২-৩ জন তাকে ভয়ভীতি দেখিয়ে তুলে নিয়ে যায়।

এ ঘটনার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েও স্বজনরা স্কুলছাত্রীর সন্ধান পাননি। পরে গত ৪ অক্টোবর স্কুলছাত্রীর ফুপি সাহিদা বেগম বাদী হয়ে আব্দুল আলীম মীর্জা শান্তকে প্রধান আসামি করে অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কোতোয়ালী থানায় এজাহার দায়ের করেন। মামলাটি নথিভূক্ত হওয়ার পর র‌্যাবের নজরে এলে কিশোরী উদ্ধারে অভিযান শুরু হয়।

কক্সবাজারের লাইট হাউজ এলাকায় একটি আবাসিক কটেজে অভিযুক্ত শান্তসহ ওই স্কুলছাত্রীর অবস্থানের খবর পেয়ে রবিবার মধ্যরাতে অভিযান চালানোর কথা জানান র‌্যাবের এ কর্মকর্তা। তিনি বলেন, র‌্যাবের একটি দল ঘটনাস্থল ঘিরে ফেললে সন্দেহজনক একজন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে কটেজ থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শান্ত প্রেমের ফাঁদে ফেলে ওই স্কুলছাত্রীকে তুলে আনার কথা স্বীকার করেছে বলে জানান মো. কামরুজ্জামান। শান্তকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

Previous Post

চকরিয়ায় অবৈধ বালু ভর্তি ডাস্পার জব্দ

Next Post

যুক্তরাষ্ট্রের নির্বাচনে কে এগিয়ে, হ্যারিস নাকি ট্রাম্প?

Next Post
যুক্তরাষ্ট্রের নির্বাচনে কে এগিয়ে, হ্যারিস নাকি ট্রাম্প?

যুক্তরাষ্ট্রের নির্বাচনে কে এগিয়ে, হ্যারিস নাকি ট্রাম্প?

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB