কক্সবাজারের চকরিয়ায় পাচারকালে মহাসড়ক থেকে অবৈধ বালু ভর্তি একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।
রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার মালুমঘাট স্টেশনের উত্তরে দরগা গেইট এলাকা থেকে গাড়িটি জব্দ করে ডুলাহাজারা বনবিটের বনকর্মীরা৷
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া ফাসিয়াখালী রেঞ্জ অফিসার মো মেহেরাজ উদ্দিন।
তিনি বলেন, মহাসড়ক হয়ে পাচারকালে অবৈধ বালু ভর্তি একটি ড্রাম্পার ট্রাক জব্দ করেছে বনকর্মীরা। পরে গাড়িটি ডুলাহাজারা বিটের হেফাজতে নেওয়া হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, হাইকোর্টের আদেশে দীর্ঘ সময় ধরে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ও খুটাখালী ইউনিয়নের সরকারি সব বালু মহালের ইজারা দেওয়া বন্ধ রয়েছে।
কিন্তু কতিপয় বালু লুটেরা চক্র পেশিশক্তির দাপট দেখিয়ে দিনের পর দিন এসব এলাকার পাহাড়ি জনপদের ঝিরি ও ছড়াখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির নামে দিবারাত্রি
ডাস্পার ট্রাকে করে পাচার করে আসছে।







