কক্সবাজারের টেকনাফের জাহাজপুরা সাগরে জেলেদের জালে একবারেই উঠেছে ৯০টি লাল কোরাল।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে মাছগুলো ধরা পড়ে। পরে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ঘাটে মাছগুলো তিন লাখ টাকায় কিনে নেন এক ব্যবসায়ীরা।
মাছ ব্যবসায়ী আব্দুল কাদের জানান, ভোরে হেলাল উদ্দিনের ছোট নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যান আবদুল করিম মাঝি। ঘণ্টাখানেক পর জাল টেনে তোলার পর দেখা মেলে সামুদ্রিক লাল কোরাল ‘রাঙ্গা চৈ’।
পরে এসব মাছ কূলে উঠিয়ে আনা হয়। এ সময় অন্যান্য মাছের সঙ্গে ৯০টি লাল কোরাল পাওয়া যায়।
স্থানীয় মাছ ব্যবসায়ীরা জাহাজপুরা ঘাটেই তিন লাখ টাকায় লাল কোরাল মাছগুলো কিনে নেন।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ উদ্দিন বলেন, জাহাজপুরা হেলাল উদ্দিনের জালে ৯০টি লাল কোরাল ধরা পড়েছে।
ভোরে জেলেদের হইচই শুনে খবর নিয়ে জানতে পারলাম মাছগুলো তিন লাখ টাকায় বিক্রি হয়েছে।
এক সপ্তাহ আগে সেন্টমার্টিনে জেলেদের জালে ধরা পড়েছিল ১০৪টি লাল কোরাল। যা ছয় লাখ টাকায় বিক্রি হয়।







