চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউটে সিনিয়রদের ওপর হামলা চালিয়েছে জুনিয়রা। এ ঘটনায় দশ জন আহত হয়েছেন।
তারমধ্যে দুই জনের অবস্থা আশঙ্খাজনক বলে জানা গেছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) ৭ম পর্বের সিনিয়রদের ৫ পর্বের জুনিয়ররা সম্মান না করায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দিবাগত রাত ১টার দিকে হামলার ঘটনা ঘটে। এতে আহত দশ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন, মো. ফজলে রাব্বি (১৭), মো. রাশেদুল ইসলাম (১৮), মো. ফয়েজ উদ্দিন (১৭), মোহাম্মদ উল্ল্যাহ আশরাফ সৌরভ (১৮), আশরাফুল ইসলাম আশিক (১৭), রাজিব হোসেন (১৮), অভিজিৎ দত্ত (১৮), পারভেজ হোসাইন (১৯), মো. মাইদুল হাসান (১৮), বাপ্পারাজ তালুকদার।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক উল্লাহ বলেন, টেক্সটাইল ইনস্টিটিউটে মারামারির ঘটনায় ১০ জন চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছে। এর মধ্যে ফয়েজ উদ্দিন এবং মাইদুল হাসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এ বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আধিপত্য বিস্তার এবং কথা কাটাকাটির জেরে এ সংঘর্ষ হয়। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। রাতে পুলিশ ক্যাম্পাসে অভিযান চালিয়ে কিরিচ, রাম দা, লম্বা ছুরিসহ বিপুল পরিমাণ বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার এবং ১০ জনকে আটক করেছে।####







