প্রকাশিত হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল।
শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গত ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।
কক্সবাজার জেলায় ৫১টি কেন্দ্রে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩২ হাজার ২শ ৭৩ জন। যার মধ্যে এসএসসিতে ২৩ হাজার ২ শ ৩৪ জন, দাখিলে ৭ হাজার ২শ ৫০ জন এবং কারিগরিতে ১ হাজার ৩শ ৮৯ জন অংশ নিয়েছিলো।
যেখানে ১৭৯ টি জিপিএ ফাইভ নিয়ে এসএসসি’২৩ ফলাফলে আবারও জেলার সেরা কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পাসের হার শতকরা ৯৮।
এক নজরে জেলার লিডিং অন্যান্য স্কুলের ফলাফল –
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ১৫৭ টি জিপিএ ও শতকরা ৯৭% শিক্ষার্থী পাস করেছে।
চকরিয়া কোরক বিদ্যাপীঠ ১২৮ টি জিপিএ।
বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি ৭৩ টি জিপিএ ৫ ও পাসের হার ৯৮%।
কক্সবাজার মডেল হাই স্কুল ২৫ টি জিপিএ।







