শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

উড়ন্ত বিমানে ❝কুপ্রস্তাব❞, কেবিন ক্রু বরখাস্ত!

আসিফুজ্জামান সাজিন: by আসিফুজ্জামান সাজিন:
শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
0 0
উড়ন্ত বিমানে ❝কুপ্রস্তাব❞, কেবিন ক্রু বরখাস্ত!
0
SHARES
314
VIEWS
Share on FacebookShare on Twitter

উড়ন্ত বিমানের বিজনেস ক্লাসে এক নারী যাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগে কেবিন ক্রু লুৎফর রহমান ফারুকী ওরফে বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের সই করা এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, গত ১১ জুলাই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শারজাহর উদ্দেশে যাওয়া একটি ফ্লাইটে লুৎফর রহমান ফ্লাইট পার্সার হিসেবে কর্মরত ছিলেন। ওই ফ্লাইটের বিজনেস ক্লাসের একমাত্র যাত্রী মিস নিদা মোহাম্মদ আব্দুল ঘানির অভিযোগ অনুযায়ী আপনি (লুৎফর রহমান) ওই ফ্লাইটে তার সঙ্গে অশোভন আচরণ করেছেন এবং বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়েছেন। আপনার এ ধরনের কার্যকলাপে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়, যা বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী (চাকরি) প্রবিধানমালা, ১৯৭৯- এর ৫৫ ধারার পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।

এদিকে এ ঘটনায় এভিয়েশন খাতের বিশেষজ্ঞরা বলেন, নানা ঘটনা ঘটছে বিমানের কর্মীদের মাঝে। এমন ঘটনায় শাস্তির মাত্রা স্বল্প হলে অন্যরাও উৎসাহ পাবে। এতে প্রতিষ্ঠানের কর্মী বাঁচলেও প্রতিষ্ঠান টিকে থাকে না। সেবা খাতের এ প্রতিষ্ঠানকে আস্থাশীল রাখতে কঠোরভাবে শৃঙ্খলা রক্ষা করতে হবে। অন্যথায় বিমানের প্রতি অনাস্থা সৃষ্টি হবে দেশি-বিদেশি যাত্রীদের।

তারা বলেন, অনেক সময়ই দেখা গেছে অপরাধীকে সাময়িক বরখাস্ত করা হলেও চূড়ান্ত পর্যায়ে তাকে ছাড় দেয়া হয়। এতে হিতে বিপরীত হয় প্রতিষ্ঠানের জন্য।

প্রসঙ্গত, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১ জুলাই আরব আমিরাত যাওয়ার লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের টিকিট কাটেন এক তরুণী। ওইদিন রাত সোয়া ৮টায় ফ্লাইটটি ছেড়ে যায় শারজাহর উদ্দেশে। বিজনেস ক্লাসের একমাত্র যাত্রী ছিলেন তিনি। এ অবস্থায় যৌন হয়রানির অভিযোগ উঠে ফ্লাইটের কেবিন ক্রু লুৎফর রহমান ফারুকি ওরফে বাবুর বিরুদ্ধে।

ঘটনার পর ১৫ জুলাই বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ইমেইলে অভিযোগ করে ভুক্তভোগী তরুণী জানিয়েছেন, বিমানের বিজি-২৫১ ফ্লাইটটি উড়ার পরপরই ফ্লাইট পার্সার লুৎফর রহমান ফারুকি তার সঙ্গে অস্বাভাবিক কথাবার্তা শুরু করেন। একপর্যায়ে সামনের বিজনেস কেবিনের আলো নিভিয়ে দিয়ে পাশের সিটে বসেন। যাত্রা পথের পুরোটা সময়ই একের পর এক ব্যক্তিগত গোপনীয় প্রশ্ন করে গেছেন এবং যৌন হয়রানির চেষ্টা করেন বাবু। নানা ধরণের অশালীন প্রস্তাবও দিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। অভিযোগ পাওয়ার পর রাষ্ট্রীয় বিমান সংস্থাটি ঘটনা তদন্তে কমিটি গঠন করে।

Previous Post

বান্দরবানে অস্বচ্ছলদের রিক্সা দিলেন মন্ত্রী বীর বাহাদুর

Next Post

জেলার সেরা কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

Next Post
জেলার সেরা কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

জেলার সেরা কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB