শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চসিক ওয়ার্ডের উপনির্বাচন: ভোটে জিতেও জামানত হারাচ্ছেন টিনু!

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
0 0
চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে কারাগার থেকে টিনু জয়ী
0
SHARES
316
VIEWS
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদে ৭৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মিষ্টি কুমড়া প্রতীকের নূর মোস্তফা টিনু।

কিন্তু বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, বিজয়ী কাউন্সিলর পদপ্রার্থী টিনু সহ ২১ প্রার্থীর কেউ-ই এক অষ্টমাংশ ভোট পাননি। ফলে সবার জামানাত বাজেয়াপ্ত হবে।

সিটি নির্বাচনের ৪৪ (৩) বিধি অনুযায়ী, ‘ভোট গ্রহণ বা ভোটগণনা সমাপ্ত হওয়ার পর যদি দেখা যায় যে, কোনো প্রার্থী সংশ্নিষ্ট নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পেয়েছেন, তাহলে ওই প্রার্থীর জামানতের টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে।’এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪১ জন। পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন।

নিবার্চন কমিশন সূত্র থেকে জানা যায়, ৩১ থেকে ৫০ হাজার পর্যন্ত ভোটার থাকলে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ৩০ হাজার টাকা জামানত দেবেন এবং সর্বোচ্চ ৪ লাখ টাকা নির্বাচনী ব্যয় ও ৩০ হাজার টাকা ব্যক্তিগত ব্যয় করতে পারবেন। তাই চকবাজার ওয়ার্ডের এই উপ নির্বাচনে টিনু সহ ২১ প্রার্থীর ৬ লাখ ৩০ হাজার টাকা জামানাত বাজেয়াপ্ত হবে।

বৃহস্পতিবার গভীর রাতে ঘোষিত ফলাফলে দেখা যায়, বিজয়ী নূর মোস্তফা টিনুর নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যাডমিন্টন র‌্যাকেট প্রতীকের মো. আব্দুর রউফ পেয়েছেন ৭৭৩ ভোট। মো. আলী আকবর হোসেন চৌধুরী (কাঁটা চামচ) পেয়েছেন ৭৩৫ ভোট, মোহাম্মদ দেলোয়ার হোসাইন (রেডিও) পেয়েছেন ৬১৭ ভোট, মো. শাহেদুল আজম শাকিল (ক্যাপ) পেয়েছেন ৫৯০ ভোট, মো. সেলিম রহমান (ঠেলাগাড়ি) পেয়েছেন ৫২৮ ভোট, ৭ বারের কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর স্ত্রী মেহেরুন্নিছা খানম (ড্রেসিং টেবিল) পেয়েছেন ৫২৭ ভোট।

এ বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচিত কর্মকর্তা কামরুল আলম জানান, এই উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪১ জন। কাস্ট হয়েছে ৬ হাজার ৯৩২ ভোট। আইন অনুযায়ী জামানত ফেরত পেতে হলে প্রার্থীদের কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ পেতে হবে। নির্বাচনে পড়া মোট ভোটের নির্ধারিত সংখ্যক ভোট কেউ পাননি । তাই সকল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ১৬ নং চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

Previous Post

কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খননকাজ সম্পন্ন

Next Post

পেঁয়াজের বাজারে আগুন :সিন্ডিকেটে দিশেহারা ক্রেতা

Next Post
পেঁয়াজের বাজারে আগুন :সিন্ডিকেটে দিশেহারা ক্রেতা

পেঁয়াজের বাজারে আগুন :সিন্ডিকেটে দিশেহারা ক্রেতা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB