কক্সবাজারের চকরিয়া উপজেলার মহাসড়কে গাড়ি থেকে ছিনতাই হওয়া ১৫ গরু উদ্ধার করছে থানা পুলিশ। বুধবার রাত ৮ টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার গহীন জঙ্গল থেকে গরুগুলো উদ্ধার করা হয়। গরু ছিনতাইয়ের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার দুইজন হলেন, কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি গ্রামের জাফর আহমদের ছেলে মো.শাহিন (৪৫) ও কুষ্টিয়া দৌলতপুর রামকৃষ্ণপুর ঢাকিপাড়ার ফজর আলী শিকদারের ছেলে মিজানুর রহমান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার রাতে ১৫গরু ভর্তি ট্রাক চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
মহাসড়কের ডুলাহাজারা এলাকায় পৌছলে কৌশলে ট্রাক থামিয়ে ১৫ গরু ছিনিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করে।
এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়। উদ্ধার হওয়া গরু থানা হেফাজতে রয়েছ।
চকো/জে







