শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আদালতের নির্দেশে মাতামুহুরী নদীতে মাছের পোনা অবমুক্ত করলেন আসামি

চকোরী প্রতিবেদক,চকরিয়া by চকোরী প্রতিবেদক,চকরিয়া
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
0 0
আদালতের নির্দেশে মাতামুহুরী নদীতে  মাছের পোনা অবমুক্ত করলেন আসামি
0
SHARES
313
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নির্দেশে মাতামুহুরী নদীতে দুই কেজি মাছের পোনা অবমুক্ত করেছেন জামিনপ্রাপ্ত আসামি এনামুল হক। মঙ্গলবার রাতে আদালতের কোর্ট ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম ও আসামির আইনজীবী এডভোকেট শাহরিয়ার ফয়সালের উপস্থিতিতে মাতামুহুরী নদীর উপকণ্ঠে দাড়িয়ে মাছের পোনা অবমুক্ত করেন আসামি এনামুল।

এনামুল হক (৫০) চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মগনামাপাড়া এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।

আদালত সুত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারি সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এনামুল হক চকরিয়া উপজেলার বদরখালী নৌচ্যানেলে নিষিদ্ধ কারেন্ট জাল বসিয়ে মাছ শিকারকালে নৌ পুলিশ কতৃক গ্রেফতার হন। পরে তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা (জিআর নং ৪০/২০২৪) রুজু করে নৌ পুলিশ আসামিকে আদালতে সৌপদ্দ করেন। পরবর্তীতে আদালত তাঁকে কারাগারে প্রেরণ করে।

আসামিপক্ষের আইনজীবী এডভোকেট শাহরিয়ার ফয়সাল বলেন, একদিন কারাভোগ থাকাবস্থায় গত ২৯ জানুয়ারি বিজ্ঞ আদালতে আসামি এনামুল হকের জামিন প্রার্থনা করে আবেদন জানানো হয়। মামলার শুনানি শেষে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. জাহিদ হোসাইন মামলার আসামিকে ১ কেজি রুই ও ১ কেজি কাতলা মাছের পোনা মাতামুহুরি নদীতে অবমুক্ত করার শর্তে জামিন দিয়েছেন।

আদালতের এই নির্দেশনায় মামলার আগামী ধার্য্য তারিখ ৪ এপ্রিলের মধ্যে আসামি এনামুল হককে মাছের পোনা অবমুক্ত করার জন্য বলা হয়।
এরই প্রেক্ষিতে মঙ্গলবার (৫ মার্চ) রাত সাতটার দিকে আদালতের কোর্ট ইনস্পেক্টর ও তাঁর আইনজীবীর উপস্থিতিতে মাতামুহুরী নদীর বাটাখালী পয়েন্টের তীরে দাড়িয়ে দুই কেজি মাছের পোনা অবমুক্ত করে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন করেছেন আইনজীবী শাহরিয়ার ফয়সাল।

আদালতের এই নির্দেশনাকে সাধুবাদ জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) চকরিয়া উপজেলা কমিটির সভাপতি এডভোকেট লুৎফর কবির। তিনি বলেন, সাগর নদী থেকে মাছ আহরণের জন্য নিদিষ্ট সময় নির্ধারণ করা আছে। কিন্তু কতিপয় জেলে শ্রেণীর লোকজন (মাছের প্রজনন মৌসুমে) সরকারি নিষেধাজ্ঞা সময়েও আহরণ কারবারে জড়িত থাকে। আবার বিভিন্ন সময়ে জেলেরা নিষিদ্ধ কারেন্ট জাল বসিয়ে মাছ শিকার করে যাচ্ছে। এই অবস্থার কারণে মাছের বংশবিস্তার ধংস হচ্ছে।

তিনি বলেন, আদালত কতৃক কারেন্ট জাল বসিয়ে মাছ শিকারের অপরাধের শাস্তি হিসেবে মাতামুহুরী নদীতে মাছের পোনা অবমুক্ত করার শর্তে অভিযুক্ত ব্যক্তিকে জামিন দেয়ার বিষয়টি সত্যিই প্রশংসার দাবি রাখে। এতে করে এইধরনের অপরাধের সঙ্গে জড়িত জনগোষ্ঠীর মাঝে একটি বার্তা পৌঁছাবে। পাশাপাশি এবিয়ষে সবার মাঝে সচেতনতা তৈরি হবে।

চকো/জে

Previous Post

ঈদগাঁও বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে সভা অনুষ্ঠিত

Next Post

চকরিয়া ছিনতাই হওয়া ১৫ গরু গহীন জঙ্গল থেকে উদ্ধার, দুইজন গ্রেফতার

Next Post
চকরিয়া ছিনতাই হওয়া ১৫ গরু গহীন  জঙ্গল থেকে উদ্ধার, দুইজন গ্রেফতার

চকরিয়া ছিনতাই হওয়া ১৫ গরু গহীন জঙ্গল থেকে উদ্ধার, দুইজন গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB