চকরিয়া সরকারি কলেজের ২০২২ সনের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান মঙ্গলবার (১ নভেম্বর) কলেজ মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ্মলোচন বড়ুয়ার সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রফেসর এ.কে.এম সাহাবউদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকসহ পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
পরে পরীক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্লাহ নূরী।







