মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে ০১.১১.২০২২ ইং তারিখে কক্সবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার হাশেমিয়া মাদরাসার অডিটোরিয়ামে সকল পরীক্ষার্থীর উপস্থিতিতে ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসার আরবি প্রভাষক নুরুল হাকিমের সঞ্চালনায়,আলিম পরীক্ষার্থী ওসামা নোমানের কোরআন তেলাওয়াত ও হাফেজ সাইদের সংগীত পরিবেশনের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যক্ষ জনাব সেলিম উল্লাহ সেলিম । বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মানবিক বিভাগের মেধাবী ছাত্র মোহাম্মদ হোসাইন।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার শিক্ষা অফিসার জনাব নাসির উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারি অধ্যক্ষ জনাব ছলিম উল্লাহ,প্রধান মুহাদ্দিস জনাব আতাউল্লাহ মোহাম্মদ নুমান,প্রধান মুহাদ্দিস জনাব এনামুল হক,আরবি প্রভাষক জনাব নুরুল হাকিম,আরবি প্রভাষক জনাব আব্দুল মান্নান,
আরবি প্রভাষক জনাব শওকত উসমান, সহকারি অধ্যাপক জনাব ছৈয়দ নুর সহ প্রমুখ
সভাপতি করেন,অত্র মাদ্রাসার নব নিযুক্ত অধ্যক্ষ জনাব রহমত সালাম।
অতিথিদের আপ্যায়ন এবং পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরনের মাধ্যমে সভাপতির সম্মতিক্রমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।







