চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং লালব্রীজ এলাকায় শনিবার ২১ মে সকালে গাড়ি চাপায় ১ ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি ওই এলাকার বরকত মিয়ার হ্যাচারীর ম্যানেজার। তার নাম মনির আহমদ (৭৫)। রাস্তা পারাপারের সময় তিনি পাজারো গাড়ীর চাপায় নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে ড্রাইভারও গুরতর আহত হয়।
নিহত মনির সাতকানীয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের মৃত আবুল খাইরের ছেলে।
গাড়ীটি স্বাস্থ্য মন্ত্রণালয় চট্টগ্রামের অঞ্চলের পপরিচালকের ব্যবহৃত সরকারি গাড়ী বলে জানা গেছে।







