চকরিয়ায় পাচারকালে ট্রাক ভর্তি মায়ানমারের
২০টি চোরাই গরু উদ্ধার, ৩ পাচারকারী আটক করেছে পুলিশ।
কক্সবাজারের চকরিয়ায় পাচারকালে অবৈধভাবে মায়ানমার থেকে আনা ট্রাক ভর্তি ২০টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এসময় পাচারকাজে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার বিকালে চকরিয়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাবতলী বাজারের অদুরে রুদ্র পাড়া এলাকা থেকে চোরাই গরু ভর্তি ট্রাক গাড়িটি জব্দ করেছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।







