চকরিয়ার বিভিন্ন স্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত হয়েছে।
এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর রাতে মসজিদে সমবেত ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করেছেন চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুস শফি।
বুধবার রাতে তিনি ব্যক্তিগত তহবিলের উদ্যোগে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাজিরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবীতে সমবেত ধমপ্রাণ মুসল্লীদের জন্য তবারক বিতরণের আয়োজন করেন।
১২ই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এদিন কাজিরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সীরাতুন্নবী মাহফিলের আয়োজন করা হয়। এতে সমবেত ধমপ্রাণ মুসল্লীদের উদ্যোগে মহানবী (স.) জীবনী, আর্দশ এবং ইসলাম ধর্মের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন কাজিরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জাকের হোসেন হেলালী। আলোচনা শেষে বিশেষ মোনাজাতে অংশনেন ধর্মপ্রাণ মুসল্লীরা।
এরপর ইবাদত বন্দেগী শেষে মসজিদে সমবেত প্রায় সাড়ে তিনশত ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করেন কাউন্সিলর মুহাম্মদ নুরুস শফি।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি নুরুল আলম সওদাগর, মসজিদ কমিটির সহসভাপতি আবদুর রহিম মিকার, মোহাম্মদ আইয়ুব মিকার, মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক সাংবাদিক এম জিয়াবুল হক, উপজেলা চেয়ারম্যান কার্যালয়ের সহকারি সৈয়দ আকবর, সমাজকর্মী মোহাম্মদ এমরান, সৈয়দ আলম, চকরিয়া উপজেলা বাবুর্চি সমিতির সহ-সভাপতি মুফিজুর রহমান, তরুন সমাজকর্মী রাজীব, জামাল উদ্দিন প্রমুখ।







