শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় সাঈদী, পেকুয়ায় রাজু, ঈদগাঁওতে আবু তালেব চেয়ারম্যান নির্বাচিত

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ২২ মে ২০২৪
0 0
চকরিয়ায় সাঈদী, পেকুয়ায় রাজু, ঈদগাঁওতে আবু তালেব চেয়ারম্যান নির্বাচিত
0
SHARES
310
VIEWS
Share on FacebookShare on Twitter

বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে সম্পন্ন হলো কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও নবগঠিত ঈদগাঁও উপজেলা নির্বাচন।

মঙ্গলবার (২১ মে) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এই তিন উপজেলায় একটিতে বিএনপি ও দুটিতে আওয়ামী লীগের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তারমধ্যে চকরিয়ায় উপজেলা নির্বাচনেও হারলেন সাবেক সংসদ সদস্য জাফর আলম। ঘোড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫২ হাজার ২৫২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব ফজলুল করিম সাঈদী দোয়াত—কলম প্রতীক নিয়ে ৫৬ হাজার ১২২ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জাফর আলমের চেয়ে তিনি ৩ হাজার ৮৭০ ভোট বেশি পেয়েছেন। এছাড়া এখানে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বেলাল উদ্দিন শান্ত। মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাঁস প্রতীকের প্রার্থী জাহানারা পারভিন।

পেকুয়ায় ২২ হাজার ৯৬১ ভোট পেয়ে তিনবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সদস্য ঘোড়া প্রতীকের প্রার্থী শাফায়াত আজিজ রাজু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনারস প্রতীকের প্রার্থী রোমানা আকতার। তিনি পেয়েছেন ১৮ হাজার ১৮৭ ভোট। এছাড়া দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম সজীব ৬ হাজার ১৭৯, মোটরসাইকেল প্রতীকের আবুল কাশেম ৬ হাজার ৬৭৩ ও টেলিফোন প্রতীকের এস,এম গিয়াস উদ্দিন ৪৮৯ ভোট পেয়েছেন। এখানে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাহাবুবুল করিম। মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কলসি প্রতীকের প্রার্থী ইয়াছমিন সুলতানা।

১৬ হাজার ৬৭২ ভোট পেয়ে নবগঠিত ঈদগাঁও উপজেলার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু তালেব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামশুল আলম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৬৩৮ ভোট। এছাড়া অন্য চেয়ারম্যান প্রার্থী সেলিম আকবর আনারস প্রতীকে নিয়ে ৬ হাজার ২১ ভোট, কুতুব উদ্দিন চৌধুরী দোয়াত কলম প্রতীক নিয়ে ১ হাজার ৪৫ ভোট ও নুরুল কবির ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২০৭ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের প্রার্থী আহমদ করিম সিকদার। মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কলসি প্রতীকের প্রার্থী কাউসার জাহান জেসমিন।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে এই ৩ উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়। সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও দুপুর নাগাদ স্বতঃস্ফূর্ত ভোট দিতে দেখা যায় ভোটারদের। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। তবে কয়েক জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। ঈদগাঁওতে বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছফুর আলম নামের টেলিফোন প্রতীকের একজন কর্মী নিহত হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এই তিন উপজেলায় ২০২ কেন্দ্রে মোট ভোটার ছিল ৫ লাখ ৮৫ হাজার ১৬৩ জন।

চকো/জে

Previous Post

প্রেসিডেন্ট রাইসির জানাজায় লাখো মানুষের ঢল

Next Post

ঈদগাঁও বাজারের ফার্নিচার কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

Next Post
ঈদগাঁও বাজারের ফার্নিচার কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঈদগাঁও বাজারের ফার্নিচার কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB