শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ঈদগাঁও বাজারের ফার্নিচার কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও by নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
0 0
ঈদগাঁও বাজারের ফার্নিচার কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
0
SHARES
314
VIEWS
Share on FacebookShare on Twitter

ঈদগাঁওবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৮ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এর মধ্যে আংশিক ক্ষতি হয়েছে তিনটি। আজ ভোর সাড়ে চারটার দিকে বাঁশঘাটা এলাকায় আকস্মিক এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে মনে করছেন দমকল বাহিনী।

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আসবাবপত্রের কারখানা, শো- রুম ও হার্ডওয়ারের দোকান। আসবাবপত্র তৈরীর একটি কারখানা থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান মালিকপক্ষ। অন্যতম মালিক ফরিদুল আলম জানান, এতে ফরিদ ফার্নিচার মার্ট সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। দুর্ঘটনায় ৩৬ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাশেদা গণের ১১ টি এবং নুরুল আলমগণের ১১ টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

রামু ও চকরিয়া থেকে দমকল বাহিনীর তিনটি ইউনিট এসে জনগণের সহায়তায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। রামু ফায়ার স্টেশন অফিসের লিডার মোঃ হাসান চৌধুরী জানান, খবর পেয়ে সাড়ে পাঁচটার দিকে আমরা দুর্ঘটনা স্থলে পৌঁছি। দুর্ঘটনায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে ২৮ টি। তবে কোথা থেকে কি কারনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা তিনি বলতে পারেননি। অগ্নিকান্ড চলাকালে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত মালামালের মধ্যে রয়েছে নির্মানাধীন ও তৈরিকৃত আসবাবপত্র, আসবাবপত্র তৈরির যন্ত্রপাতি ও মজুদকৃত তিন হাজার ঘনফুট গোল ও চিরাই কাঠ।
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সদস্য জসিম উদ্দিন আহমদ জানান, কোথা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। তবে একটি কারখানা থেকে এ দুর্ঘটনার শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ব্যবসা প্রতিষ্ঠানসমূহের মালিকদের মধ্যে রয়েছেন ফরিদুল আলম ও রাশেদা গণ। খবর পেয়ে রামু- কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল, জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ঈদগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুনুর রশিদ, আনোয়ার পারভেজ রুবেল
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

এ সময় বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সহ-সাধারণ সম্পাদক হাসান তারেক ও দপ্তর সম্পাদক নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থান থেকে এখনো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। চরম ক্ষতিগ্রস্ত ফরিদ সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও তাদের নিয়োজিত ব্যক্তিবর্গ পুড়ে যাওয়া টিন, গাছগাছালি, আসবাবপত্র ও অন্যান্য মালামাল সরিয়ে নিচ্ছিল।

চকো/জে

Previous Post

চকরিয়ায় সাঈদী, পেকুয়ায় রাজু, ঈদগাঁওতে আবু তালেব চেয়ারম্যান নির্বাচিত

Next Post

মানহানিকর মন্তব্য:ক্ষতিপূরণ চেয়ে মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ তমা মির্জার

Next Post
মানহানিকর মন্তব্য:ক্ষতিপূরণ চেয়ে মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ তমা মির্জার

মানহানিকর মন্তব্য:ক্ষতিপূরণ চেয়ে মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ তমা মির্জার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB