শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজারে ২১ ইউপিতে নির্বাচন শুরু

ইকরাম চৌধুরী টিপু কক্সবাজার-১১ নভেম্বর। by ইকরাম চৌধুরী টিপু কক্সবাজার-১১ নভেম্বর।
বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
0 0
কক্সবাজারে ২১ ইউপিতে নির্বাচন শুরু
0
SHARES
402
VIEWS
Share on FacebookShare on Twitter

দ্বিতীয় ধাপে এবার কক্সবাজার জেলায় আরও ২১ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় জেলার সদর, রামু ও উখিয়া উপজেলার ২১ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শুরু হয়। সকাল ৮টা বিকাল ৪টা পর্যন্ত একটা ভোটগ্রহণ চলবে।
এবারের নির্বাচনে দলীয়ভাবে বিএনপি অংশগ্রহণ করছেন না। তবে বিএনপির সমর্থন নিয়ে প্রায় সব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থীরা। অন্যদিকে আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থী দিলেও বেশ কিছু ইউনিয়নে নৌকার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন অনেক বিদ্রোহী প্রার্থী। ফলে নৌকার বিজয়ের পথে কাঁটা হতে পারেন তারা। সব মিলিয়ে জেলার ২১ ইউনিয়নে ভোটের হিসেব পাল্টে দিতে পারে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা।

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী টিপু সুলতান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী এম. রাশেদুল করিম (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিউদ্দিন পাটোয়ারী (হাতপাখা), স্বতন্ত্র মোহাম্মদ আবুল কাসেম (মোটর সাইকেল), মোহাম্মদ রায়হান (আনারস), শফিকুল ইসলাম (চশমা)।

খুরুশকুল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান ছিদ্দিকী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোঃ আবদুর রহিম (আনারস), মোঃ নুরুল আমিন (মোটর সাইকেল)।

পিএমখালী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিরাজুল মোস্তফা (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আবদুর রহিম (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমদ (মোটর সাইকেল), মোহাম্মদ আব্দুল্লাহ (আনারস), মোঃ শহিদুল্লাহ (ঘোড়া), মোঃ সৈয়দ নুর (রজনীগন্ধা)।

ভারুয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামাল উদ্দিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক (মোটর সাইকেল), মস্উদ ইকবাল (আনারস), মোস্তাফিজুর রহমান (চশমা), রবিউল হাসান (টেবিল ফ্যান), শফিকুর রহমান সিকদার (ঘোড়া)।

চৌফলদন্ডী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুজিবুর রহমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক (আনারস), মোহাম্মদ নুরুচ্ছবিহ (ঘোড়া), মোহাম্মদ শাহজাহান (মোটর সাইকেল) ও হাসান মুরাদ আনাচ চশমা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

জেলা নির্বাচন অফিসার মোঃ শাহাদত হোসেন জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে স্ব স্ব ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসারদের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে।

উখিয়ার পা্ঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঁচ ইউনিয়নের ১ লাখ ৩০ হাজার ৬১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে জয়ী করবেন।

ভোটারেরা বলছে, এবারে নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, হলদিয়ায়পালং ইউনিয়নে নৌকা প্রতীকের অধ্যক্ষ শাহ আলমের সাথে যুবলীগ নেতা ইমরুল কায়েস চৌধুরীর ঘোড়া প্রতীকের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক আমিন ও গিয়াস উদ্দিন চৌধুরী আলোচনায় রয়েছেন।

জালিয়াপালং ইউনিয়নে নৌকা প্রতীকের এসএম ছৈয়দ আলমের (সাবেক চেয়ারম্যান) সাথে বর্তমান চেয়ারম্যান চশমা প্রতীকের নুরুল আমিন চৌধুরীর তুমুল লড়াইয়ের আভাস পাওয়া গেছে । তবে সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসাইন চৌধুরীও প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেন।

রত্নাপালং ইউনিয়নে নৌকা প্রতীকের নুরুল হুদার সাথে সাবেক চেয়ারম্যান ঘোড়া প্রতীকের নুরুল কবির চৌধুরীর হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ভোটারেরা।

রাজাপালং ইউনিয়নে নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সাথে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ভাতিজা ঘোড়া প্রতীকের সাদমান জামী চৌধুরীর তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।

পালংখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও দুবারের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীর ঘোড়া প্রতীকের সাথে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এমএ মালেকের চশমা প্রতীকের সাথে হবে মুল লড়াই। তবে নৌকা প্রতীকের এমএ মনজুরও রয়েছেন আলোচনায়। আরেক স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা শাহাদাত হোসেন জুয়েল (আনারস) কিংবা সাবেক ছাত্রলীগ নেতা আলী আহমদের জনপ্রিয়তাকেও উড়িয়ে দিচ্ছেন না ভোটারেরা।

উখিয়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছে, উখিয়ার পাঁচ ইউপিতে ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবিসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে নেমেছে ।

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নুরুল হক চৌধুরী নৌকা, স্বতন্ত্র প্রার্থী ফরিদুল ইসলাম মোটর সাইকেল, সিরাজুল ইসলাম ভূট্টো আনারস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চাকমারকুল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নুরুল ইসলাম সিকদার নৌকা, স্বতন্ত্র প্রার্থী আবদুর রাজ্জাক মটর সাইকেল, আবদুর রহিম রজনীগন্ধা, নুরুল আলম আনারস, ফজলুল ইসলাম টেবিল ফ্যান, মো: আলমগীর টেলিফোন, মো: আবদুল মজিদ ঘোড়া, সাইফুল ইসলাম চশমা প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন।

জোয়ারিয়ানালা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী কামাল শামসুদ্দীন প্রিন্স, স্বতন্ত্র প্রাথী আনছারুল আলম চশমা, আবছার কামাল সিকদার মটর সাইকেল, এমএম নুরুচ্ছফা ঘোড়া, গোলাম কবির অটোরিক্সা, রাশেদুল ইসলাম আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খুনিয়াপালং ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবদুল মাবুদ নৌকা, ইসলামিক আন্দোলনের প্রার্থী কবির আহমদ হাতপাখা, স্বতন্ত্র আবদুল হক চশমা, কামাল উদ্দিন টেলিফোন, দেলোয়ার হোসেন অটোরিক্সা, মো: হাবিবুর রহমান আনারস, রহিম উল্লাহ মটর সাইকেল, হোসাইন আহমেদ ঘোড়া প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী খোদেশতা বেগম রীনা নৌকা, ইসলামী আন্দোলনের প্রার্থী মো: শফীউল্লাহ হাতপাখা, স্বতন্ত্র ইয়াসিন মনির সোহাগ আনারস, ইয়াকুব চশমা, মো: ওমর ফারুক মটর সাইকেল, মো: সাইফুল আলম ঘোড়া, মো: ইউনুস ভূট্টো টেবিল ফ্যান, মো: সাইফুল ইসলাম টেলিফোন, সাদ আল আলম চৌধুরী অটোরিক্সা প্রতীক নিয়ে আলোচনায় রয়েছেন।

রশিদনগর ইউনিয়নে আওয়ামী লীগের মোয়াজ্জম মোরশেদ নৌকা, স্বতন্ত্র প্রার্থী মো: হান্নান চৌধুরী মটর সাইকেল, এমডি শাহ আলম আনারস প্রতীক নিয়ে আলোচনায় রয়েছেন।

কাউয়ারকোপ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ওসমান সরওয়ার মামুন নৌকা, স্বতন্ত্র প্রার্থী জহির উদ্দিন আনারস, নুরুল হক টেবিল ফ্যান, মোজাফফর আহমদ অটোরিক্সা, মোস্তাক আহমদ ঘোড়া, শামসুল আলম মটর সাইকেল, সাইমুন ইসলাম চশমা প্রতীক নিয়ে মাঠে আছেন।

রাজারকুল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সরওয়ার কামাল নৌকা, ইসলামী আন্দোলনের তাজুল ইসলাম হাতপাখা, স্বতন্ত্র প্রার্থী মুফিজুর রহমান ঘোড়া, সাহেদুল্লাহ আনসারি আনারস, ঈদগড় ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আলম নৌকা, ইসলামী আন্দোলনের প্রার্থী ওসমান সরওয়ার হাতপাখা, স্বতন্ত্র প্রার্থী নুরুল আজিম মোটর সাইকেল, ফিরোজ আহমদ ভূট্টো আনারস নিয়ে লড়ে যাচ্ছেন।

রামু গর্জনিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মুজিবুর রহমান নৌকা, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম টেবিল ফ্যান, আজিজ মওলা আনারস, গোলাম মওলা চশমা, গোলাম মৌলা চৌধুরী মটর সাইকেল, মো: মুহিবুল্লাহ রজনীগন্ধা, মো: শফীউল আলম ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন।

রামু কচ্ছপিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আমিন নৌকা, স্বতন্ত্র প্রার্থী আবু ইসমাইল মো: নোমান আনরস, মো: শফীউল আকবর ঘোড়া, মো: আবু তালেব রজনীগন্ধা, মো: তৈয়ব উল্লাহ চশমা, জয়নাল আবেদিন মটর সাইকেল, শাহেনা আক্তার টেবিল ফ্যান প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

Previous Post

শংকার মাঝে কক্সবাজারের ৩ উপজেলার ২১ ইউনিয়নে ভোটগ্রহণ আজ

Next Post

ফটিকছড়িতে নির্বাচনী সহিংসতায় ব্যবসায়ী নিহত

Next Post

ফটিকছড়িতে নির্বাচনী সহিংসতায় ব্যবসায়ী নিহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB