কোভিড-১৯ প্রতিরোধ : ঝুঁকি নিরূপণ, কমিউনিটির সম্পৃক্তকরণ ও টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং স্বাস্থ্য কর্মীদের সাথে টাউন হল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩ অক্টোবর সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাসান মাসুদ।
নাটাব কক্সবাজার সভাপতি কবি কামরুল হাসানের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা গিয়াস উদ্দিন আহমদ, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, কাউন্সিলর জাহেদা আক্তার, ডা. এস.এম ইরফান রিয়াদ, সদর মডেল থানার এএসআই আন নোমান, আইনজীবী সহকারী সমিতির সভাপতি ফোরকান আহমদ খোকন, সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি আনোয়ার হাসান চৌধুরী ও ডা. মোহাম্মদ আলী প্রমুখ।
উপস্থিত ছিলেন এডাব কর্মকর্তা হারুনর রশিদ, নুরুল আজিম, নোঙর এর প্রোগ্রাম অফিসার উলন পাল রকি, প্রজেক্ট মনিটরিং অফিসার শামসুল হক, দিপেন দে, সেলিম রেজা, সংগঠক জসিম উদ্দিন সিদ্দিকী, বোরহান, মিথুন দাশ, টিপু ও সাইদুল হক ভোলা৷
নোঙর আয়োজিত বৈঠকে অংশগ্রহণ করেন সমাজ সংগঠক, স্বাস্থ্য কর্মী, সাংবাদিক, কবি, লেখক, নাট্য কর্মী, ধর্মীয় নেতা, পুরোহিত, শিক্ষক, এনজিও কর্মীসহ অনেকে।
এতে সহযোগিতায় ছিলেন এডাব, ইউনিসেফ ও হাঙারপ্রজেক্ট।
বৈঠকে সকলে করোনা ঝুঁকি মোকাবিলায় একসাথে নিজ নিজ জায়গায় থেকে কাজ করার অঙ্গীকার হোন।







