শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আলীকদম মৈত্রী স্কুলের ছাত্রাবাস উদ্বোধন সম্পন্ন

মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম by মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম
বুধবার, ১ জুন ২০২২
0 0
আলীকদম মৈত্রী স্কুলের ছাত্রাবাস উদ্বোধন সম্পন্ন
0
SHARES
311
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবান রিজিয়ন কমাণ্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বলেছেন, ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত বিশ্বের একটি দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান করে নেব। এ অজর্ন করতে হলে আমাদেরকে সর্বাগ্রে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। শিক্ষাব্যবস্থার উন্নতির মাধ্যমে আমরা এসব অর্জন পেতে পারি। তিনি সোমবার (৩০ মে) আলীকদম মৈত্রী স্কুল ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক আরো বলেন, বান্দরবান একটি সম্প্রীতির জেলা। বান্দরবান রিজিয়নের আওতায় আলীকদম জোন শান্তি-স্থিতিশীলতার রক্ষার পাশাপাশি শিক্ষার নিরাপদ পরিবেশ গড়ে তুলছে। ২০০৮ সালে আলীকদম জোনে ১২ ইস্ট বেঙ্গল আলীকদম মৈত্রী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখে। আলীকদম সেনা জোন জননিরাপত্তার পাশাাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ২০৩০ ও ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী দেশকে উন্নত বিশ্বের একটি দেশে উন্নীত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

আলীকদম সেনা জোনের কমাণ্ডার লেঃ কর্ণেল মনজুরুল হাসান, পিএসসি, পিবিজিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম। বিদ্যালয়টির প্রধান শিক্ষক জসিম উদ্দিন সভায় স্বাগত বক্তব্য রাখেন। সভায় সেনা জোনের অন্যান্য অফিসারবৃন্দ ছাড়াও শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি আরো বলেন, মৈত্রী উচ্চ বিদ্যালয়েক একটি স্বয়ংসম্পূর্ণ বিদ্যালয়ে উন্নীত করতে বান্দরবান রিজিয়ন সর্বাত্মক সহযোগিতা করবে। মানসম্পন্ন শিক্ষা নিয়ে যাতে শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারে সে ব্যবস্থা করবে সেনাবাহিনী। ২০০৮ সালে স্থানীয় সাংবাদিকসহ যাঁরা মৈত্রী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রেখেছেন তাঁদেরকে ব্রিগেড কমাণ্ডার অভিনন্দন জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম মৈত্রী উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারী ও মাঠ ভরাট করে দেওয়ার জন্য প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, আলীকদম সেনা জোনের উদ্যোগে আলীকদম মৈত্রী স্কুল ছাত্রাবাস নির্মাণ করা হয়। এতে দুর-দুরান্তের শিক্ষার্থী এবং দরিদ্র ও মেধাবী ছাত্ররা আবাসিক সুবিধা নিয়ে উন্নত পরিবেশে শিক্ষার সুযোগ লাভ করবে বলে জানা গেছে।

Previous Post

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের চার রেত:বাহী সন্তান কক্সবাজার আসছেন

Next Post

মংডুতে বিজিবি -বিজিপি রিজিয়ন কমান্ডার পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

Next Post
মংডুতে বিজিবি -বিজিপি রিজিয়ন কমান্ডার পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

মংডুতে বিজিবি -বিজিপি রিজিয়ন কমান্ডার পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB