শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কক্সবাজারের পিএমখালী খালে বাঁধ দিয়ে অবৈধ মৎস্য ঘের তৈরি, ব্যাহত হচ্ছে কৃষিকাজ

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার by এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার
সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩
0 0
কক্সবাজারের  পিএমখালী  খালে বাঁধ দিয়ে অবৈধ মৎস্য ঘের তৈরি, ব্যাহত হচ্ছে কৃষিকাজ
0
SHARES
301
VIEWS
Share on FacebookShare on Twitter

পরিবেশ প্রতিবেশের ক্ষতিসাধন করে চলমান খালের উপর বাঁধ নির্মাণ করায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। উম্মুক্ত খালে মৎস্য আহরণকারী পাঁচশতাধিক মৎস্যজীবী পড়েছেন মহাবিপাকে।
কক্সবাজারের রক্ত প্রণালী হিসাবে খ্যাত বাঁকখালী নদীর ঐতিহ্যবাহী শাখানদী বা পাতলী মাছুয়াখালী খালের উপর বাঁধ নির্মাণ করে অবৈধ মৎস্যঘের করেছেন প্রভাবশালী মহল।ফলে পরিবেশ প্রতিবেশের উপর পড়েছে মারাত্মক প্রভাব।

https://dailychakori.com/wp-content/uploads/2023/01/VID-20230123-WA0005.mp4

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর পাতলী মাছুয়াখালী খালের উপর বাঁধ দেয়ায় শতশত একর সরকারী খাসজমি ও অবৈধ দখলে নিয়েছে প্রভাবশালী চক্র।এ খালের বাঁধ কেটে দিয়ে সর্বসাধারণের ব্যবহার উপযোগী করতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।
অভিযোগ দায়েরকারী কৃষক নুরুল কবির জানান,দু’শ বছরের পুরনো খালের উপর বাঁধ দেয়ায় ওই খালের পানি দিয়ে সেচ করতে পারছেনা শতশত কৃষক।

কৃষক মোহাম্মদ হাসান জানান,শুধু আজকের দিনে না আমাদের পূর্ব পুরুষেরা বংশানুক্রমিক ভাবে ওই খালের পানি দিয়ে শুষ্ক মৌসুমে চাষাবাদ করে ফসল উৎপাদন করে এসেছেন।এই খাল ভরাট হয়ে যাওয়ায় চাষাবাদ ও মৎস্যজীবিদের সুবিধার্থে ২০১৬-১৭ অর্থ বছরে এই খাল বিএডিসি কতৃপক্ষ খনন করেছিলেন।

এর আগে ও এ খাল একাধিকবার খনন করা হয়।চলতি মৌসুমে খালে বাঁধ দিয়ে মৎস্যঘের করায় পিএমখালীসহ পার্শ্ববর্তী একহাজার থেকে ১২ শ’ একর জমির চাষাবাদ হচ্ছেনা।তাই এই খাল জনস্বার্থে দ্রুত খুলে দেয়া উচিত বলে মনে করেন তিনি।

স্থানীয় জেলে, মোজাম্মেল হক বজলকবির ও নুরুল আবছার বলেন, আমাদের বাপদাদারা এই খাল থেকে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে আসছেন।

আমাদের প্রায় পাঁচ শ’ জেলে পরিবারের সংসার চলে এই খালের মাছ শিকার করে।কিন্তু স্থানীয় প্রভাবশালী রফিক, শফি ও জালালের নেতৃত্বে খালের দেয়া হয়েছে বাঁধ।

ফলে এ খালে মাছ শিকার ও চাষাবাদ হচ্ছে ব্যাহত।স্থানীয়রা জানিয়েছেন, বিএডিসির কতিপয় দূর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজসে খালের উপর বাঁধ দেয়ার সাহস পেয়েছে প্রভাবশালীচক্র।

এ বিষয়ে বিএডিসির কর্মকর্তা সওকত হোসেন এ প্রতিবেদককে জানিয়েছেন, বর্ষাকালে ভেঙে দেয়া হবে।এখন কেন দিচ্ছেন না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা ইউএনওর কাছে যান।তিনিই ব্যবস্থা নেবেন।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার কাছে গতকাল ২২ জানুয়ারী রবিবার এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি অত্যান্ত জনগুরুত্বপূর্ণ বিধায় অগ্রাধিকার ভিক্তিতে বিবেচনায় রাখা হয়েছে।

প্রভাবশালী যতবড় শক্তিশালী হোক সরকারী সম্পত্তি রক্ষা করতে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য পিএমখালী ঝিলংজা,ভারুয়াখালী ও চাকমারকূল ইউনিয়নের শতশত একর জমির চাষাবাদ হতো এই খালের মিঠাপানি দিয়ে।

এই খালের দুই কিলোমিটার উপর দিয়ে বাঁধ দেয়ায় অনাবাদী পড়ে আছে কৃষিজমি ও শীতকালীন সবজি ক্ষেত।

Previous Post

লামা পৌরসভার সম্পদ দখলকারীর বিরুদ্ধে মেয়রের সংবাদ সম্মেলন

Next Post

বার্মিজ গরু পাচারের নতুন রুট নাইক্ষ্যংছড়ি ও রামু

Next Post

বার্মিজ গরু পাচারের নতুন রুট নাইক্ষ্যংছড়ি ও রামু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB