শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

মায়ানমারের অসুস্থ ও মরা গরু মাংস বিক্রির অভিযোগ, ১৮ বিক্রেতাকে নোটিশ

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩
0 0
মায়ানমারের অসুস্থ ও মরা গরু মাংস বিক্রির অভিযোগ, ১৮ বিক্রেতাকে নোটিশ
0
SHARES
305
VIEWS
Share on FacebookShare on Twitter

চকরিয়া উপজেলা সদরের সোসাইটি কাঁচাবাজার ও বিভিন্ন হাটবাজারে মায়ানমার থেকে চোরাই পথে আসা অসুস্থ ও মরা গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে।

স্থানীয় মাংস বিক্রেতাদের একটি সিন্ডিকেট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ফাঁকি দিয়ে গত দুইমাস ধরে আলীকদম থেকে অসুস্থ ও মরা গরু জবাই করে চকরিয়া উপজেলায় এনে দিব্যি ভোক্তাদের কাছে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

অভিযোগ পাওয়া গেছে, গরু জবাই করার আগে স্বাস্থ্য পরীক্ষা পরবর্তী উপজেলা বা পৌরসভার স্যানেটারী পরিদর্শক ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার ছাড়পত্র নেওয়া বাধ্যতামুলক থাকলেও চকরিয়া পৌরসভার সোসাইটি কাঁচাবাজারের মাংস বিক্রেতাদের সিন্ডিকেট তা অমান্য করে চলছেন দীর্ঘদিন ধরে। এতে বেশিরভাগ সময় রোগাক্রান্ত গরু জবাই করে বিক্রি করা হচ্ছে জনগণের মাঝে।
খোজ নিয়ে জানা গেছে, সম্প্রতি সময়ে মায়ানমার ( বার্মা) থেকে বান্দরবানের আলীকদম হয়ে প্রতিদিন চোরাই পথে আসছে মায়ানমারের গরু মহিষের চালান। এসব চালান আসার পথে প্রতিদিন অসংখ্য গরু মহিষ অসুস্থ হচ্ছেন, আবার পথে মারা যাচ্ছেন অনেক গরু।

অভিযোগ উঠেছে, পাচারকারী চক্রের লোকজন পথে মারা যাওয়া বা অসুস্থ হয়ে পড়া এসব গরু পাহাড়ের ভেতরে জবাই করে দিচ্ছেন। রাতের বেলায় এসব গরু জবাই করে পরদিন ভোর সকালে গাড়িতে করে চকরিয়া নিয়ে আসছেন অসাধু মাংস বিক্রেতাদের সিন্ডিকেট। এরপর চকরিয়া পৌরসভার সোসাইটি কাঁচাবাজার ও বিভিন্ন হাটবাজারে দেশীয় গরুর মাংস হিসেবে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

অবশ্য বিষয়টি গোপনে জানতে পেরে ইতোমধ্যে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী চকরিয়া উপজেলা সদরের সোসাইটি কাঁচাবাজারে ১৮ মাংস বিক্রেতাকে নোটিশ দিয়ে তার অফিসে ঢেকে পাঠিয়েছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ( পৌর সচিব) মাস উদ মোর্শেদ। তিনি বলেন, উপজেলা প্রাণী সম্পদ বিভাগ বা চকরিয়া পৌরসভার স্যানেটারি পরিদর্শকের উপস্থিতিতে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই গরু জবাই পরবর্তী মাংস বিক্রি করছেন বেশিরভাগ মাংস ব্যবসায়ী।

আবার অতিসম্প্রতি মায়ানমার ( বার্মা) থেকে চোরাই পথে আসা মায়ানমারের অসুস্থ ও মরা গরু আলীকদমে জবাই চকরিয়া উপজেলায় নিয়ে এসে দেশীয় গরুর মাংস হিসেবে বিক্রি করছেন তারা। এইধরনের অভিযোগ পেয়ে সোসাইটি কাঁচাবাজারের মাংস বিক্রেতাদের মধ্যে আবদুস শুক্কুর, মোজাম্মেল হক, মানিক, মিনহাজ উদ্দিন, জয়নাল আবেদীন, গোলাম মোস্তফা, রুবেল, এরফানসহ মোট ১৮জনকে নোটিশ দেওয়া হয় চকরিয়া পৌরসভার বাজার শাখা থেকে।

পৌর সচিব মাস উদ মোর্শেদ আরও বলেন, মঙ্গলবার বিকালে চকরিয়া পৌরসভা কার্যালয়ে মেয়র আলমগীর চৌধুরী মাংস বিক্রেতাদের নিয়ে বৈঠক করেন। সেখানে অনেকের বিরুদ্ধে মায়ানমারের অসুস্থ ও মরা গরুর মাংস এনে বিক্রি করার সত্যতা পাওয়া গেছে।

সভায় মেয়র আলমগীর চৌধুরী সিদ্ধান্ত দিয়েছেন, এখন থেকে চকরিয়া পৌরসভার সোসাইটি কাঁচাবাজার ও পৌরসভার অধীন বিভিন্ন বাজারে গরু জবাই করার আগে পৌরসভার স্যানেটারী পরিদর্শক উপস্থিত থাকবেন। স্যনেটারী পরিদর্শক স্বাস্থ্য পরীক্ষা করে সীল মারলে ওই গরু জবাই করে বিক্রি করা যাবে। যদি কেউ মরা গরুর মাংস বিক্রি করছে প্রমাণ পাওয়া গেলে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, চকরিয়ায় মাংস বিক্রেতাদের বিরুদ্ধে ওজনে কারচুপির অভিযোগ দীর্ঘদিনের। এখন থেকে কেউ মাংস বিক্রিতে ওজনে কম দিলে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং কেউ বাসী মাংস হিসেবে করলে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হবে। পাশাপাশি মাংস জব্দ করা হবে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, আমিও বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। শুনেছি, উপজেলার বিভিন্ন হাটবাজারেও স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই এইধরনের গরু মহিষ জবাই করে বিক্রি করা হচ্ছে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার ইজারাদারকে নোটিশ দিয়েছি।

এই ধরনের ঘটনা পেলে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে জানাতে। পাশাপাশি উপজেলার সকল মাংস বিক্রেতাকে ঢেকে নিয়ে এব্যাপারে চকরিয়া প্রশাসনের কঠোর সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

Previous Post

শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে ভাসছে পার্বত্য অঞ্চল- বীর বাহাদুর

Next Post

পেকুয়ায় বৈদ্যুতিক আগুনে ৪ বসতবাড়ি ভস্মীভূত

Next Post
পেকুয়ায় বৈদ্যুতিক আগুনে ৪ বসতবাড়ি ভস্মীভূত

পেকুয়ায় বৈদ্যুতিক আগুনে ৪ বসতবাড়ি ভস্মীভূত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB