শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

মহাসড়কে ব্যরিকেড দিয়ে গরু ছিনতাই

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
সোমবার, ৯ জানুয়ারি ২০২৩
0 0
মহাসড়কে ব্যরিকেড দিয়ে গরু ছিনতাই
0
SHARES
328
VIEWS
Share on FacebookShare on Twitter

চকরিয়ায় বিজিবি’র জব্দ করা ৬ গাড়ি গরু নিলামে কিনে আড়দে নেয়ার পথে ৪টি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ডাকাত দলের দু’টি মোটরসাইকেল জব্দ করে হাইওয়ে পুলিশ।

শনিবার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ডুলাহাজারা রংমহলে মিয়ানমার গরুর আরদ পার হয়ে মহাসড়ক দিয়ে ডুলাহাজারা ডিগ্রী কলেজ গেইট পৌঁছলে ছিনতাইকারী দলের কবলে পড়ে।

পরে খবর পেয়ে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চকরিয়া থানা ও মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের একাধিক টিম গরুগুলো উদ্ধার তৎপরতা চালায়। এসময় ছিনতাইকারী দলের ফেলে যাওয়া ডিসকভার ও সুজুকী নামের দু’টি মোটরসাইকেল জব্দ করে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ। যার নাম্বার প্লেটে রয়েছে (চট্টমেট্রো হ- ১৭-৫০৬৮ ও কক্সবাজার ল- ১১-৪৬২২)।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, দেশের সীমান্ত এলাকা পার হয়ে অবৈধভাবে মিয়ানমার গরু অনুপ্রবেশের বিরুদ্ধে অভিযান চালায় বর্ডার গার্ড ব্যাটেলিয়েন (বিজিবি-১১)। গত কদিন আগে আলীকদম হয়ে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পার করার সময় চকরিয়া উপজেলার ডুলাহাজারা ও খুটাখালী পৌঁছার আগে ১২৪ টি মিয়ানমার গরু জব্দ করে নাইক্ষ্যংছড়ি বিজিবি-১১। পরে সরকারি নিয়ম অনুযায়ী জব্দ করা এসব গরু বিজিবি’র মাধ্যমে নিলাম ডাক দেয়া হয়। শুক্রবার আয়োজিত এই নিলামে সর্বোচ্চ ডাক হিসেবে গরুগুলো ৮২ লাখ ৫ হাজার টাকায় (ভ্যাট ছাড়া) পেয়েছে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হোসাইনসহ আরো কয়েকজন শেয়ারদার।

পরদিন গতকাল শনিবার সন্ধ্যার দিকে গরুগুলো ৬টি ট্রাক যোগে চকরিয়ার ফাসিয়াখালী আরদে আনা হচ্ছিল। সাথে নিরাপত্তায় নিয়োজিত নাইক্ষ্যংছড়ি বিজিবি’র ফোর্সসহ একটি গাড়ি ছিল। লামা ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে এই ৬টি ট্রাক ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকায় পৌঁছলে গাড়িগুলো দাঁড় করায়। সেখানকার আরদের লোকজন ইজারার টাকা চাইলে সরকারী নিলামের কাগজপত্র দেখে গাড়িগুলো ছেড়ে দেয়। পরে ডুলাহাজারা ডিগ্রী কলেজ পর্যন্ত পৌঁছলে সামনের কয়েকটি ট্রাক আকস্মিক ডাকাতের কবলে পড়ে যায়।

গরু বহনকারী ট্রাক চালকরা জানায়, ৮-১০ জনের একটি ডাকাত দল তেল বিক্রির খালি ড্রাম দিয়ে মহাসড়ক ব্যারিকেট দিলে আমরা থেমে পড়ি। পেছনের গাড়িগুলো আসার আগেই ৪টি গরু দ্রুত নামিয়ে কয়েকজন ডাকাত পালিয়ে যায়। অপর ডাকতরা গাড়ি থেকে আরো গরু নামাতে গিয়ে পেছনের গাড়িগুলো এসে পড়ে। বিজিবি’র গাড়ি উপস্থিতি টের পেয়ে ব্যবহৃত দু’টি মোটরসাইকেল ফেলে দ্রুত স্থান ত্যাগ করে ডাকাত দল। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান, থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

এ বিষয়ে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর জানান, ডাকাতির খবর পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হই। থানা ও হাইওয়ে পুলিশকে বিষয়টি জানানো হলে দুই থানার ওসিসহ ফোর্স সহকারে আসলে আমরা সবাই মিলে গরুগুলো উদ্ধার তৎপরতা চালাই। তবে ডাকাতদল বেশি দুরের নয়, প্রশাসনের সহযোগিতায় তাদের দ্রুত গ্রেপ্তার হবে বলে আমি আশা রাখি

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ডুলাহাজারা ডিগ্রী কলেজ সংলগ্নে গরু ছিনতাইয়ের খবর পেয়ে ফোর্স সহকারে আমরা ঘটনাস্থলে যাই। ফেলে যাওয়া মোটরসাইকেল দুটির সুত্র ধরে ডাকাত দল বেশিদূর যেতে পারবে না। দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

ডাকাত দলের ফেলে যাওয়া মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে উল্লেখ করে মালুমঘাট হাইওয়ে থানার ওসি মাকসুদ আহমেদ জানান, জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আমি যোগদানের আগেও একই এলাকায় ছিনতাইয়ের ঘটনা শুনেছি।

Previous Post

নলকূপ বিতরণ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

Next Post

রামুতে অবৈধ ভাবে বালুসহ মাটি কাটার বিরুদ্ধে শীঘ্রই অভিযান

Next Post
রামুতে অবৈধ ভাবে বালুসহ মাটি কাটার বিরুদ্ধে শীঘ্রই অভিযান

রামুতে অবৈধ ভাবে বালুসহ মাটি কাটার বিরুদ্ধে শীঘ্রই অভিযান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB