শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

নলকূপ বিতরণ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
সোমবার, ৯ জানুয়ারি ২০২৩
0 0
নলকূপ বিতরণ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
0
SHARES
304
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী ও টিউবওয়েল মেকানিকের বিরুদ্ধে ২০২১-২২ অর্থবছরের “সসমগ্র বাংলাদেশ প্রজেক্ট” গভীর নলকূপ বিতরণে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।

উপকূলীয় বদরখালী ইউনিয়নের দুই উপকারভোগীর কাছ থেকে জনস্বাস্থ্য কর্মকর্তা ও তাদের মেকানিক ৬০ হাজার টাকা অনৈতিক ভাবে অর্থ হাতিয়ে নেওয়ায় অভিযোগ তুলেন ভুক্তভোগীরা।

অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের বরাদ্দকৃত গভীর নলকূপ গুলো শুধুমাত্র পাহাড়ি এলাকা ও পানির লেভেল যেখানে বেশি নিচু ওই এলাকার জন্য বসানোর কথা রয়েছে।

কিন্তু সেখানে জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী আবু ইউসুফ ও তার অফিস সহকারি নিয়মনীতি উপেক্ষা করে সরকারি নির্ধারিত ৭ হাজার টাকার পরিবর্তে অনৈতিক ভাবে বদরখালী ভেরুয়াখালী পাড়া এলাকার জিয়াবুল হক সিকদার ও সাতডালিয়া পাড়ার মোবাশ্বেরা বেগমের কাছ থেকে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন দুই উপকারভোগী। এনিয়ে ভুক্তভোগীরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।

জনস্বাস্থ্য অফিসের ওই কর্মকর্তা টিউবওয়েল মেকানিক ফোরকান আলমের সাথে যোগসাজসে টিউবওয়েল স্থাপনের নামে অনৈতিক ভাবে বিভিন্ন এলাকা থেকে অতিরিক্ত অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে বলে সূত্রে জানায়।

ভুক্তভোগী অভিযোগকারী দাবী করেছেন, তাদের দু’জনের কাছ থেকে অনৈতিক ভাবে নেওয়া টাকা ফেরত চাইতে গেলে উল্টো হুমকি দেন বলে দাবী করেন।

ইতোমধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারি প্রকৌশলী ও মেকানিকের বিরুদ্ধে কোন রকম তদন্ত না করে কি ভাবে অন্যত্রে পদায়নের প্রক্রিয়া করেছেন তা নিয়ে ভুক্তভোগীরা হতাশা ব্যক্ত করেন। তারা এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তক্ষেপ কামনা করেন।

পরে প্রধান প্রকৌশলী সরওয়ার হোসেন নির্দেশে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য জেলা নির্বাহী প্রকৌশলী মো.মোস্তফিজুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এ বিষয়ে সতত্য নিশ্চিত করেছেন জেলা নির্বাহী প্রকৌশলী।

এলাকাবাসীর মতে, সরকারি বরাদ্দকৃত টিউবওয়েল বিতরণে এ ভাবে সরকারি দপ্তরে দুর্নীতি করে পার পেলে দুর্নীতির লাগাম টানা কোন দিনই সম্ভব হবে না বলে স্থানীয়দের অভিমত।

এদিকে, ২০২১-২২ অর্থবছরের “সমগ্র বাংলাদেশ প্রজেক্ট” গভীর নলকূপ বিতরণে চকরিয়া জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারি প্রকৌশলী ও মেকানিকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তর তদন্ত কমিটি গঠন করেছে বলে জানাগেছে।

তবে বর্তমানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ের টিউবওয়েল মেকানিক অভিযুক্ত ফোরকান আলমকে বাঁচাতে অভিযুক্ত ওই মেকানিককে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলায় বদলী করলেও শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়েছে বলে সূত্রে জানায়।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে চকরিয়া উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মো: আবু ইউসুফ বলেন, টিউবওয়েল বিতরণে এ ধরণের কোন অনৈতিক আর্থিক লেনদেন হয়নি। আনীত অভিযোগটি সত্য নয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, এ ধরণের একটি অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি জনস্বাস্থ্য বিভাগের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী কাছে পাঠানো হবে।

Previous Post

মসজিদ কমিটির সভাপতি পদে প্রার্থী হওয়ায় হামলা ভাংচুর

Next Post

মহাসড়কে ব্যরিকেড দিয়ে গরু ছিনতাই

Next Post
মহাসড়কে ব্যরিকেড দিয়ে গরু ছিনতাই

মহাসড়কে ব্যরিকেড দিয়ে গরু ছিনতাই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB